ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৭৯ সে তার বাড়িতেই থাকে । তাদের কেউ কেউ বলেছেন, যখন বাহনে চড়বে, তারপরে সে চাইলে কসর করতে পারবে । ইবনে মুনযির (হি) প্রথম মতকে প্রাধান্য দিয়েছেন যে, আলেমগণ একমত যে, যখন বাড়ি ছেড়ে যাবে, তখই সে কসর করতে পারবে । কিন্তু বাড়ি ছাড়ার আগে কসর করতে পারবে কিনা এই নিয়ে আলেমগণের মাঝে মতভেদ রয়েছে। সুতরাং তাকে আসল অনুযায়ীই পুরো সালাত আদায় করতে হবে, যতক্ষণ না তার জন্য কসরের বিধান সাব্যস্ত হয় । তিনি আরো বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা থেকে বের হওয়া ছাড়াই মদীনাতে থাকতেই কোন সফরে তিনি কসর করেছেন বলে আমি জানি না। আমি (আলবানী) বলছি, এই অর্থে অনেক হাদীস রয়েছে। সেগুলোর মধ্যে কিছু হাদীস আমি “আল ইরওয়া” কিতাবে বণনা করেছি। যেমন, আনাস, আবু হুরায়রা, ইবনু আব্বাস (রা)সহ অন্যান্যদের থেকে বর্ণিত হাদীস 1২৭ শুবা (রহি) থেকে বর্ণিত । তিনি ইয়াহইয়া ইবনু ইয়ামীদ আল হুনায়ী (রহি) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, এ 5৮৮০ 6519 06 এপ ঞ। ০৮০ ৪9 4৮০6 6:04 2১৩ ০ ৬৪ ৬০৩ ৩ ওত শি এ এত _ এ 6৮ হস ঠঁ_ এজ আমি আনাস ইবনু মালিক (রা) কে সফররত অবস্থায় সালাতে কসর করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিন মাইল অথবা তিন ফারসাখ দূরত্বে সফরে বের হতেন তখনই দু'রাকআত সালাত আদায় করতেন । ইয়াহইয়া ইবনু ইয়াীদ আল হুনায়ী তিন মাইল দূরত্বের কথা বলেছেন, না তিন ফারসাখ দূরত্বের কথা বলেছেন তাতে শুবার সন্দেহ রয়েছে ।1৭২৬] শাইখ আলবানী (রহি) তার “সিলসিলা সহীহাহ' (/৩০৭- ৩০৮) কিতাবে বলেন, এই হাদীসটি প্রমাণ করে যে, মুসাফির ব্যক্তি যদি তিন ফারসাখ (এক ফারসাখ হলো, প্রায় আট কিলোমিটার) সফর করে, তাহলে তার জন্য সালাত কসর করা জায়েয । আর আল-খাত্তাবী (রহি) তার “মাআলিমুস সুনান” (২/৪৯) কিতাবে বলেন, এই হাদীসটি যদি প্রমাণিত হয়, তাহলে সালাত কসর করার জন্য তিন ফারসাখ দূরত্ব নির্ধারিত সীমা হবে । কিন্তু কোন ফকীহ এমনটি বলেছেন বলে আমি জানি না” এই বক্তব্যে কয়েক দিক থেকে আপত্তি রয়েছে। প্রথম: এই হাদীসটি প্রমাণিত । আর তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, ইমাম মুসলিম (রহি) এটি বণনা করেছেন, আর অন্য কেউ এটিকে যঈফ বলেননি । [৭২৫] সিলসিলা সহীহাহ, ১/৩১০- ৩১১। [৭২৬] সহীহ মুসলিম, হা/৬৯১।

— পৃষ্ঠা ৩৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।