ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৭ কায়েদা নং-৩: কঠিনই সহজকে নিয়ে আসে। এটি একটি বিরাট মূলনীতি | শরীআতের সকল ছাড় ও সহজীকরণ এর অন্তর্ভুক্ত । এর দলীল হলো, আল্লাহ তাআলা বলেন, ০, আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না (সূরা আল বাকারা: ১৮৫) । আল্লাহ তাআলা আরো বলেন, রথ 3 এ ক তএুর একি আল্লাহ কারো উপর এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত (সুরা আল বাকারা: ২৮৬) । তিনি আরো বলেন, (৮ ৩০০০৪ ও চু 0 ৯ তিনি দীনের ব্যাপারে তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখেননি (সুরা আল হাজ্জ: ৭৮)। তিনি আরো বলেন, বন ও ঞ। 1589৬ টা সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহর তাকওয়া অবলম্বন করো (সূরা আত তাগাবুন: ১৬)। শরীআতের সকল বিধানেই উদারতা রয়েছে । যেমন, প্গশ ওয়াক্ত সালাতকে কমিয়ে এনে দিন ও রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করা হয়েছে । আর এতে সামান্য সময়ই ব্যয় হয়। নিসাব পরিমাণ সম্পদ হলে বছরে মাত্র একবার সেই সম্পদের সামান্য পরিমাণই যাকাত দিতে হয়। অনুরূপভাবে পুরো বছরে মাত্র রমজানের একটি মাস সিয়াম পালন করতে হয়। অনুরূপভাবে সামর্ঘবান ব্যক্তির ওপর জীবনে মাত্র একবার বায়তুল্লাতে হাজ্জ করা ফরয। এছাড়াও শরীআতের সকল বিধি-বিধানেই সহজতা রয়েছে । এই সহজতা থাকার পরেও যদি কোন বিধান পালনে বান্দার কোন ওজর এসে পড়ে বা তার জন্য খুবই কষ্টকর হয়, তাহলে তা অবস্থা অনুযায়ী সেখানে সহজ করা হয়েছে। যেমন, ফরয সালাত দাঁড়িয়ে আদায় করতে হবে । কিন্ত কেউ যদি দাঁড়াতে অক্ষম হয়, তাহলে সে বসে আদায় করবে । আবার কেউ যদি বসে আদায় করতেও অক্ষম হয়, তাহলে সে শুয়ে আদায় করবে এবং রুকু ও সিজদাতে ইশারা করবে । পানি দিয়ে ওযু করতে হয়। যদি পানি ব্যবহারে সমস্যা থাকে বা পানি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করার বিধান দেয়া হয়েছে।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।