৩৭৮ সালাত আদায় করাকে বিধিবদ্ধ করেছেন । আর সালাত কসর করার দলীলসমূহ পাগীকেও অন্তর্ভুক্ত করে, কিন্তু সিয়াম ভঙ্গ করার দলীলসমূহ নয় । কেননা সালাতে কসর করা হলো, শরীআতের বিধান, যেটি শুধু নেককার লোকদের জন্য বিধিবদ্ধ হবে, কিন্তু পাপীদের জন্য হবে না, বিষয়টি এমন হতে পারে না। বরং এটি নেককার ও পাপী সকল লোকদের জন্যই শরীআতসম্মত। পক্ষান্তরে সিয়াম ভঙ্গ করার বিষয়টি ভিন্ন। কেননা এটি হলো মুসাফির ব্যক্তির জন্য ছাড় । আর মুলগতভাবে ছাড় শুধু নেককার লোকদের জন্য হয়, অন্যদের জন্য নয়, যদিও তাতে ব্যাপক বর্ণনা থাকে । এখানে উদ্দেশ্য হলো এই কিয়াসকে বাতিল করা ॥৭২৩। ২. কসর করার দূরত্ব। ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ (রহি) বলেন, কসর ও সিয়াম ভঙ্গ করাতে এই উম্মতের জন্য নিদিষ্ট সফরের দুরত্ব দেয়া হয়নি। বরং সেটিকে সাধারণভাবে সফর ও জমিনে বের হওয়া দিয়ে উল্লেখ করা হয়েছে, যেমনভাবে প্রতিটি সফরের জন্যই তায়াম্মুমের কথা সাধারণভাবে বলা হয়েছে। পক্ষান্তরে সফরের দূরত্ব নির্ধরিণে যে একদিন বা দুইদিন বা দিন দিনের পথ নিধরিণ করার বিষয়ে যে বর্ণনাগ্ডলো এসেছে সেগুলোর কোনটিই সহীহ নয়। আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত ।1৭১৪] শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (েহি) বলেন, প্রতিটি যেই নামে ভাষাগতভাবে ও শরীআতগতভাবে সীমা নেই, তার জন্য প্রচলিত রীতির দিকে ফিরে যেতে হবে। সুতরাং প্রণেতা সফরের বিধান দিয়েছেন। শাইখ আলবানী (রহি) বলেন, সফরে সালাত কসর করার দূরত্ব নিয়ে আলেমগণের মাঝে অনেক বেশি মতভেদ রয়েছে। এতে প্রায় বিশটি মত রয়েছে । আর আমরা ইবনু তাইমিয়্যাহ ও ইবনুল কাইয়্যিম (রহি) থেকে যেটি বর্ণনা করেছি সেটিই বেশি সঠিক এবং ইসলামের সহজতার সাথে বেশি মানানসই | কেননা একদিন বা তিনদিন বা অন্যান্য নিদিষ্ট দূরুত্তের সফর হলেই তাতে কসর করার নির্দশটা, যেই পথ অতিক্রম করবে তা হিসেব রাখার নিদেশকে আবশ্যক করে । আর এটি অধিকাংশ মানুষই করতে পারবে না, বিশেষ করে যদি এমন পথ আগে অতিক্রম না করে। এই হাদীসে আরেকটি উপকারিতা রয়েছে; সেটি হলো, কসর শুরু হবে নিজ শহর অতিক্রম হওয়ার পর। আর এটিই হলো অধিকাংশ আলেমের মত, যেমনটি “নাইলুল আওতার' (৩/৮৩) কিতাবে বর্ণিত হয়েছে । তিনি আরো বলেছেন, কিছু কিছু কৃফাবাসীদের মতে, যখন থেকে সফরের ইচ্ছা করবে, তখন থেকেই সালাত দুই রাকআত করে আদায় করবে, যদিও [৭২৩] ওয়াবলুল গমাম, ১/৩৪৯- ৩৫০। [৭২৪] যাদুল মাআদ, ১/৪৬৩।
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।