৩৭৭ ০৭১৮ শআ এ নবম অধ্যায়: সফরের সালাত। ১. সফরে কসর করা ওয়াজিব । আয়িশা নস্ট) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রথমে সালাত দু'দু'রাকআত করে ফরয করা হয়েছিল৷ তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলে চার রাকআত ফরয করা হয় । আর সফরের সালাত পূর্বের মতো দু'রাকআত করে রেখে দেয়া হয় । এই হাদীসটি সহীহ [৭২০] ইয়ালা ইবনু উমাইয়্যাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমার ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস করলাম যে, আল্লাহ তা'আলা বলেছেন, কাফিররা তোমাদেরকে কষ্ট দিবে এ আশঙ্কা থাকলে সালাত কসর করতে তোমাদের কোন দোষ নেই। (সুরা আন নিসা: ১০১)। কিন্তু এখন তো লোকেরা নিরাপত্তা লাভ করেছেন। (সুতরাং এখন কসর সালাত আদায় করার প্রয়োজন কী?) এ কথা শুনে উমার ইবনুল খাত্তাব (রা) বললেন, তুমি যে কারণে বিস্মিত হয়েছো আমিও ঠিক একই কারণে বিস্মিত হয়েছিলাম । তাই উক্ত বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এটি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাদাকা । সুতরাং তোমরা তার দেয়া সাদাকা গ্রহণ করো । এই হাদীসটি সহীহ 11৭২১] ইবনু উমার (রো) হতে বণ্িত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম, তিনি সফরে দু'রাকআতের অধিক আদায় করতেন না। আবু বকর, উমার ও উসমান (রা) এর রীতিও এমনটিই ছিল এই হাদীসটি সহীহ |1৭২২] ইমাম শাওকানী (রহি) বলেন, সফরে সালাত কসর করা ও সিয়াম ভঙ্গ করার বিষয়ে দলীলসমূহের বাহ্যিক অর্থতে নেকীর সফর না পাপের সফর এগুলোর মাঝে কোন পার্থক্য করা হয়নি, বিশেষ করে সালাত কসর করার বর্ণনাগ্তুলোতে । কেননা আল্লাহ তাআলা মুসাফিরদের জন্য এমন সালাতই বিধিবদ্ধ করেছেন । আল্লাহ তাআলা যেমন মুকীম ব্যক্তির জন্য পুরো সালাত আদায় করাকে বিধিবদ্ধ করেছেন, এতে তিনি আনুগত্যকারী ও অবাধ্য ব্যক্তির মাঝে কোন পার্থক্য করেননি, আর এই বিষয়ে কোন মতভেদও নেই, ঠিক তেমনই আল্লাহ তাআলা মুসাফিরদের মাঝে কোন পার্থক্য করা ছাড়াই তাদের জন্য দুই রাকআত [৭২০] সহীহ বুখারী, হা/৩৯৩৫, সহীহ মুসলিম, হা/৬৮৫। [৭২১] সহীহ মুসলিম, হা/৬৮৬, আবু দাউদ, হা/১১৯৯, তিরমিযী, হা/৩০৩৪, ইবনে মাজাহ, হা/১০৬৫। [৭২২] সহীহ বুখারী, হা/১১০২, সহীহ মুসলিম, হা/৬৮৯।
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।