ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ অনুরূপভাবে কোন ব্যক্তির সালাতে থাকাবস্থাতে যদি সন্দেহ হয় যে, তার বায়ু বের হলো কিনা, তাহলে আসল হলো, তার বায়ু বের হয়নি। তাই সে সেই সন্দেহ দূর করে দিয়ে আসল ও নিশ্চিত বিষয়ের ওপর নির্ভর করবে । অনুরূপভাবে কোন ব্যক্তি তিন রাকআত না চার রাকআত সালাত আদায় করলো, এতে সন্দেহ হলে নিশ্চিত বিষয়ের ওপর নির্ভর করবে । সেটি হলো তিন রাকআত, তারপর আরেক রাকআত পড়ে সালামের আগে সাহু সিজদা দিবে । অনুরূপভাবে তাওয়াফ বা সাঈ করার সংখ্যা বিষয়ে সন্দেহ হলে আসল ও নিশ্চিত বিষয়ের ওপর নির্ভর করবে । অনুরূপভাবে কোন ব্যক্তি সিয়াম রাখতে চায়, কিন্তু এখনো ফজর উদিত হয়েছে কিনা এই নিয়ে তার সন্দেহ হলে, আসল হলো, এখনো ফজর উদিত হয়নি । তাই তার জন্য খাওয়া ও পানাহার করা জায়েয । আর কোন সিয়াম পালনকারীর সূর্য অস্ত গিয়েছে কিনা এই নিয়ে সন্দেহ হলে আসল হলো সূর্য অস্ত যায়নি । তাই তখন তার জন্য ইফতার করা জায়েয নয়। জেনে রেখো সন্দেহ তিন ধরনের: যেই জিনিসের মূল হারাম, তাতে সন্দেহ হওয়া: কোন দেশে যদি মুসলিম ও মাজুস (অগ্নি পূজক) উভয় ধরনের মানুষই বসবাস করে, আর সেখানে যদি কোন জবাইকৃত ছাগল পাওয়া যায়, তাহলে কে জবাই করেছে তা নিশ্চিতভাবে জানা পর্যন্ত সেটি খাওয়া হালাল নয়। কেননা কোন পশুর ক্ষেত্রে আসল হলো, সেটি খাওয়া হারাম, যতক্ষণ না কোন মুসলিম ব্যক্তি আল্লাহর নামে জবাই করে। যেই জিনিসের মূল মুবাহ, তাতে সন্দেহ হলে: কোন স্থানে যদি পরিবর্তিত পানি থাকে, কিন্ত সেটি অপবিত্র পড়ে পরিবর্তন হয়েছে নাকি দীর্ঘ সময় অবস্থান করার ফলে পরিবর্তন হয়েছে তা জানা যায় না, তাহলে আসল হলো, সেই পানি পবিত্র। আর মূল হালাল না হারাম তা জানা না গেলে: কোন ব্যক্তির অধিকাংশ সম্পদ হলো হারাম উপার্জনের | সেই ব্যক্তির থেকে কোন নিদিষ্ট একটি সম্পদ নিলে নিশ্চিতভাবে জানা যায় না যে, তা হারাম উপার্জনের নাকি হালাল উপার্জনের । সেক্ষেত্রে তার সাথে লেনদেন করা হারাম হবে না । তবে এক্ষেত্রে উচিত হবে হারামে পতিত হওয়ার আশংকাতে সন্দেহ থেকে দুরে থাকা ।

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।