ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৬২ শি সর্ট এআ 4555 6:06 এ 5১ এ 0৫০ এ ও ৩ 2৪1 ও6 ০৫ তা ও ৬০৪ 642 ০ :1919 9 9১ 054: সু :09 .১285৫% 1৫ :0৬ ১০) ০১০৪ ৪১৮০০ ৯ ৩০০০ 0৫6 0 ৪ ৪? এগ ঠ ৯৮০ 08 5 (রি কালি তি 5 ও 86:০৬ ০০৮ ও 975 ৪ ৬৪:55 দিতি 905 ৫৪ ডি 2০ ৬৮৫ এগ ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের বিকালের এক সালাতে (যুহর অথবা আসরের সালাতে) ইমামত করলেন । ইবনু সীরীন (রহি) বলেন, আবু হুরায়রা (রা) সালাতের নাম বলেছিলেন, কিন্তু আমি তা ভুলে গেছি। আবু হুরায়রা (রা) বলেন, তিনি আমাদের নিয়ে দু'রাকআত সালাত আদায় করে সালাম ফিরালেন। অতঃপর মসজিদে রাখা এক টুকরা কাঠের ওপর ভর দিয়ে দাঁড়ালেন । তাকে রাগান্বিত মনে হচ্ছিল । তিনি তার ডান হাত বা হাতের ওপর রেখে এক হাতের আঙুল অপর হাতের আঙুলের মধ্যে প্রবেশ করালেন । আর তাঁর ডান গাল বাম হাতের পিঠের ওপর রাখলেন । যাদের তাড়া ছিল তারা মসজিদের দরজা দিয়ে বাইরে চলে গেলেন। সাহাবীগণ বললেন, সালাত কি সংক্ষিপ্ত হয়ে গেছে? উপস্থিত লোকজনের মধ্যে আবু বকর রো) এবং উমার (রা)ও ছিলেন। কিন্তু তারা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলতে ভয় পেলেন। আর লোকজনের মধ্যে লম্বা হাত বিশিষ্ট এক ব্যক্তি ছিলেন, যাকে “যুল-ইয়াদাইন* বলা হতো, তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি ভুলে গেছেন, নাকি সালাত সংক্ষেপ করা হয়েছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভুলিনি এবং সালাত সংক্ষেপও করা হয়নি । অতঃপর (অন্যদের) জিজ্ঞেস করলেন, যুল-ইয়াদাইনের কথা কি ঠিক? তারা বললেন, হাঁ। অতঃপর তিনি এগিয়ে এলেন এবং সালাতের বাকী অংশটুকু আদায় করলেন । অতঃপর সালাম ফিরালেন ও তাকবীর বললেন এবং স্বাভাবিকভাবে সিজদার মতো বা একটু দীর্ঘ সিজদা করলেন । অতঃপর তাকবীর বলে তাঁর মাথা উঠালেন। পরে পুনরায় তাকবীর বললেন এবং স্বাভাবিকভাবে সিজদার মত বা একটু দীর্ঘসিজদা করলেন । অতঃপর তাকবীর বলে তাঁর মাথা উঠালেন। লোকেরা ইবনু সীরীন (রহি) কে জিজ্ঞেস করতো, পরে কি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়েছিলেন? তখন ইবনু সীরীন (রহি) বলতেন, আমার নিকট বণনা করা হয়েছে যে, ইমরান ইবনু হুসাইন (রা) আমাকে খবর দিয়েছেন যে, অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়েছিলেন। এই হাদীসটি সহীহ |[৬৮৩] [৬৮৩] সহীহ বুখারী, হা/৪৮২, সহীহ মুসলিম, হা/৫৭৩।

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।