ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৯ সঠিক হবে। আর যদি সালাত চলা অবস্থাতেই স্মরণ হয়, তাহলে সেখানে ফিরে যাওয়া আবশ্যক হবে এবং এর জন্য সাহু সিজদা দেয়াও আবশ্যক হবে, আর তার সেই সালাত সঠিক হবে। খ. সালাতে কোন কিছু কমতি করলে । সালাত বাতিল হয়ে যাবে । আর যদি ভুলবশত সালাম ফিরিয়ে দেয় এবং অনেক পরে সেটি এক মিনিট বা দুই মিনিট পরে মনে পড়ে, তাহলে সে সেই সালাত পুরো করে সালাম ফিরিয়ে সাহু সিজদা করবে, তারপর আবার সালাম ফিরাবে । হয়, তাহলে তার সালাতই হবে না, হোক সে তাকবীরে তাহরীমা ইচ্ছা করেই ছাড়ক অথবা ভ্ুলবশতই ছাড়ুক, কেননা তাকবীরে তাহরীমা ছাড়া তো তার সালাতই শুরু হয়নি। দেয়, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে । আর যদি ভুলবশত ছেড়ে দেয়, আর দ্বিতীয় রাকআতের সেই স্থানে পৌঁছে যায়, তাহলে সেই রাকআত বাতিল হয়ে যাবে, যেই রাকআত রুকন ছেড়ে দিয়েছে । আর পরের রাকআতটি সেই রাকআতের স্থলাভিষিক্ত হবে । আর যদি পরের রাকআতের সেই স্থানে না পৌঁছে, তাহলে ছেড়ে দেয়া রুকনে ফিরে যাওয়া আবশ্যক হবে । সুতরাং সেখানে ফিরে গিয়ে সেই রুকন এবং তার পরের অংশ আদায় করবে । আর এই দুই অবস্থাতেই সালামের পরে সাহু সিজদা দেয়া আবশ্যক । আর মুসল্লী যদি ভুলবশত মাঝের তাশাহুদ ছেড়ে দেয়, আর সালাতের সেই স্থান থেকে উঠার আগেই স্মরণ হয়, তাহলে সেখানে ফিরে তাশাহুদ পড়বে, আর এর জন্য তাকে আর কিছুই করতে হবে না। আর যদি সেই স্থান থেকে উঠার পরে এবং পরের রুকনে যাওয়ার আগেই স্মরণ হয়, তাহলে সেখানে ফিরে এসে তাশাহুদ পড়ে সালাত পুরা করবে । তারপর শেষে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিয়ে আবার সালাম ফিরাবে । আর যদি পরের রুকন শুরু করার পরে স্মরণ হয়, তাহলে সেই তাশাহুদ পড়বে আর ফিরে আসবে না, বরং সেটি মাফ হয়ে যাবে। ফলে সে তার সালাতের পরের অংশ চালিয়ে যাবে এবং শেষে সালামের পূর্বে সাহু সিজদা করবে । গ. সন্দেহ হলে। কোন মুসল্লী যদি তার সালাতে সন্দেহ করে এবং দু'টি বিষয়ের কোন একটি তার কাছে প্রাধান্য পায়, তাহলে প্রাধান্যযোগ্য বিষয়ের ওপরই আমল করবে, তার ওপর ভিত্তি করে সালাত পুরা করবে । তারপর শেষে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিয়ে আবার সালাম ফিরাবে ।

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।