ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৯ সালামে তিন রাকআত বিতর পড়ে তবে তা সহীহ নয়। ইমাম আবু হানীফার মতের পক্ষে আবু সাঈদের একটি মারফু হাদীস দিয়ে দলীল পেশ করা হয়। তাতে আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকআত বিতর সালাত আদায় করতে নিষেধ করেছেন । হাদীসটি ইবনু আব্দিল বার (১৩/২৫৪) বণনা করেছেন। কিন্তু হাদীসটি যঈফ । কারণ এই হাদীসের সনদে উসমান ইবনে মুহাম্মাদ ইবনে রবীআ নামে একজন রাবী আছে। আর উকাইলী বলেন, তার অধিকাংশ হাদীসে ভ্রম আছে। এই হাদীসটি মুরসালভাবেও বর্ণনা করা হয়েছে। সাঈদ ইবনে মানসুর (হি) মুহাম্মাদ ইবনে কাব আল কুরাধির হাদীসটি মুরসালভাবে বণনা করেছেন। অধিকাংশ আলেম বুখারী ও মুসলিমে বর্ণিত ইবনে উমার (রা) এর হাদীস দিয়ে দলীল পেশ করেন । তাতে আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১১০1৯ 90 ০৮1 ৩৮ ১৮ যখন ভোর হওয়ার আশঙ্কা করো তখন এক রাকআত বিতর পড়ে নাও। (সহীহ বুখারী,হা/১১৩৭, সহীহ মুসলিম, হা/১৪৭, ৭৪৯) তারা সহীহ মুসলিমে ইবনে উমার থেকে বর্ণিত আরেকটি মারফু হাদীস দিয়েও দলীল পেশ করেন । তাতে আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ০90 ০ ৩৭ জি ৮৯] রাতের শেষাংশে বিতর সালাত মাত্র এক রাকআত । ( সহীহ মুসলিম, হা/৭৫২) তারা আরো দলীল হিসেবে পেশ করেন সহীহ মুসলিমে বর্ণিত আয়েশা (রা) এর হাদীস দিয়ে, ১১০1: ৮৯2 ডে ০৩ ৩৪ পিছ জি ভাপ ০! 0 ৩০ ভপক্ছ ০৬ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এগারো রাকআত সালাত আদায় করতেন প্রতি দুই রাকআত পরে তিনি সালাম ফিরাতেন। পরে তিনি এক রাকআত বিতর পড়তেন । (সহীহ মুসলিম, হা/৭৩৬) আর একদল সাহাবী থেকে সহীহভাবে প্রমাণিত যে, তারা এক রাকআত বিতর আদায় করতেন । আর এই বিষয়ে কেউ তাদের বিরোধিতা করেছেন বলে জানা যায় না। অধিকাংশ আলেমের মতটিই সঠিক । (দেখুন, আল মুগনী-২/৫৭৮, আল মাজমু-৪/২১-২৩, ইবনে রজবের আল ফাতহ-৬/১৯৮, আন নাইল-২/২০৮, আল আওসাত-৫/১৭৭)। ফাতহুল আল্লাম ২৬৩৬ ।

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।