৩৪ কেউ মসজিদে বসে থাকে ইতেকাফ করার জন্য, এই দু'টির মাঝে পার্থক্য হবে নিয়্যাতের ভিত্তিতে। আবার ওযু ও গোসল করা । অনেকেই ওযু ও গোসল করে শরীরকে ঠান্ডা করার জন্য, আবার কেউ করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জন্য, আবার কেউ করে আল্লাহর নৈকট্য লাভের জন্য । এগুলোর মাঝে পার্থক্য হবে নিয়্যাতের ভিত্তিতে । কেউ যদি কোন পানিতে এমনিতেই ডুব দেয় বা সাতার কাটে, কিন্তু গোসলের নিয়্যাত না করে, তাহলে তার সেই গোসল ইবাদত বলে গণ্য হবে না। আবার কেউ যদি সিয়ামের নিয়্যাত না করে এমনিতেই কোন ব্যস্ততার কারণে সিয়াম ভঙ্গকারী বিষয়গ্তলো থেকে বিরত থাকে, তাহলেও তাকে সিয়াম পালনকারী বলে গণ্য করা হবে না। কেউ যদি কোন হারানো জিনিস খোঁজার উদ্দেশ্যে বায়তুল্লার চারপাশে ঘোরে, তাহলে এটিকে তাওয়াফ বলে গণ্য করা হবে না। আবার কেউ যদি কাউকে যাকাতের নিয়্যাত না করেই কোন কিছু হাদীয়া দেয়, তাহলে সেটি যাকাত বলে গণ্য করা হবে না। আবার কেউ যদি ভুলবশত হালাল মনে করে কোন হারাম খাবার খায়, তাহলে এতে তার কোন গুনাহ হবে না। কোন ব্যক্তি যদি বেচা কেনার মধ্যে সুদের নিয়্যাত করে, তাহলে সেটি বেচা কেনা বলে গণ্য হবে না, বরং সেটি সুদের চুক্তি বলেই গণ্য হবে। কেউ যদি কোন ফল থেকে রস বের করে মদ বানানোর নিয়্যাতে, তাহলে এই রস বের করার কারণেই সে পাপী হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের অন্তভৃক্ত হয়ে যাবে। কায়েদা নং২: সন্দেহ দৃঢ় বিশ্বাসকে দূর করতে পারে না। এটি একটি বিরাট মূলনীতি | ফিকহের অধিকাংশ বিষয়গুলো এই কায়েদার অন্তভুক্ত। কোন ব্যক্তির যদি কোন বিষয়ে সন্দেহ হয়, তাহলে সে আসল ও নিশ্চিত বিশ্বাসের দিকে ফিরে আসবে। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত আব্দুল্লাহ ইবনে জায়েদ রো) এর হাদীসটি এই মূলনীতির দলীল । তাতে আছে, একদা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে, তার মনে হয় যে সালাতের মধ্যে পোয়খানার রাস্তা দিয়ে) কিছু বের হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 02১০ 9 08৮৮ তক ৯ ০৯০ উ ০0৯৯৯
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।