৩৪৮ আমরা তার জন্য মিসওয়াক এবং ওযুর পানি প্রস্তুত করে রাখতাম । অতঃপর রাতের বেলা আল্লাহ তাআলা যখন চাইতেন তখন তাকে জাগিয়ে দিতেন | তিনি উঠে মিসওয়াক করতেন । ওযু করতেন এবং নয় রাকআত (বিতর) সালাত আদায় করতেন । এতে অষ্টম রাকআত ছাড়া বসতেন না। এ বৈঠকে তিনি আল্লাহকে স্মরণ করতেন, তার প্রশংসা করতেন এবং তার কাছে প্রার্থনা করতেন । তারপর তিনি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যেতেন । তারপর নবম রাকআত আদায় করে বসে আল্লাহকে স্মরণ করতেন, তার প্রশংসা করতেন এবং তার কাছে প্রার্থনা করতেন । অতঃপর এমনভাবে সালাম ফিরাতেন যে আমরা তা শুনতে পেতাম। এবার সালাম ফিরানোর পর ঘরে বসেই তিনি দু'রাকআত সালাত আদায় করতেন । তারপর বললেন, হে বৎস! এ এগার রাকআত সালাত তিনি রাতে আদায় করতেন । পরবর্তী নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স বেড়ে গিয়েছিল এবং শরীরও কিছুটা ভারী হয়ে গিয়েছিল তখন তিনি সাত রাকআত বিতর আদায় করতেন। এক্ষেত্রেও তিনি শেষের দু'রাকআত সালাত পূর্বের মতো করেই আদায় করতেন। হে বৎস! এভাবে তিনি নয় রাকআত সালাত আদায় করতেন । এই হাদীসটি সহীহ ॥৬৫৭ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ০০০] 5১০৮ ২ ০০ 5 ০/597 ১8185 3 তোমরা তিন রাকআত বিতরের সালাত আদায় করবে না । বরং তোমরা পাঁচ রাকআত অথবা সাত রাকআত বিতরের সালাত আদায় করো । আর বিতরকে মাগরিবের মতো করে আদায় করো না। এই হাদীসটি সহীহ ॥৬৫৮] প্রাসঙ্গিক সংযোজন-৪৯: বিতর সালাতের সবনিন্ন ও সবেচ্চি রাকআত সংখ্যা ইমাম নববী (রহি) তার শারহুল মুহাযযাৰ (৪/২১-২২) কিতাবে বলেছেন, পূবেই বর্ণিত হয়েছে যে, আমাদের মাযহাব অনুযায়ী বিতর সালাত সবনিম্ন হলো এক রাকআত । আর সবেচ্চি হলো এগারো রাকআত বা অন্য মতে তের রাকআত । এক ও তের বা এগারো রাকআতের তিন বা পাঁচ বা সাত বা নয় রাকআত আদায় করা) মধ্যে সবই জায়েয । যে বিতর সালাত সবেচ্চি রাকআত সংখ্যার যত নিকটে হবে সেটি ততই উত্তম । সাহাবী, তাবেঈ ও তাদের পরবতীদের মধ্যে অধিকাংশ আলেমই এই মত দিয়েছেন। আর ইমাম আবু হানীফা (রহি) বলেছেন, মাগরিবের সালাতের মতো এক সালামে তিন রাকআত ব্যতীত বিতর জায়েয নেই। তিনি আরো বলেন, যদি কেউ এক রাকআত বা দুই [৬৫৭] সহীহ মুসলিম, হা/৭৩৭, আবু দাউদ, হা/১৩৪২, নাসাঈ, ৩/২৩৯, মুসনাদে আহমাদ, ৬/৫৩। [৬৫৮] দারাকুতনী, ২/২৪, ইবনু হিব্বান, হা/২৪২৯, হাকিম, ১/৩০৪, সুনানূল কুবরা বাইহাকী, ৩/৩১।
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।