ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৩ আত-তুহফাতুল মাক্কিয়াহ ফি তাওষীহি আহাম্মিল কাওয়াইদিল ফিকহিয়্যাহ মুহাম্মাদ ইবনে সালিহ ইবনে আব্দুল্লাহ আশ শাবী কায়েদা নং-১: কর্মসমূহ উদ্দেশ্যের ওপর নির্ভর করে। অতএব প্রত্যেক কাজে নিয়্যাত আবশ্যক। এটি একটি বিরাট ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি । ফিকহের অনেক বিষয় এর অন্তভৃক্ত। এই মূলনীতির দলীল হলো সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত উমার ইবনে খাত্তাব (শন) এর হাদীস । যাতে আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪৮ ০19১1 91১ ০০৮৮ 0০০৭৮ প্রত্যেক কাজ নিয়্যাতের ওপর নির্ভর করে । আর প্রত্যেকে সেটাই পায় যার জন্যে সে নিয়্যাত করে।॥ শারঈ কোন আমল গ্রহণযোগ্য হবে নাকি বাতিল হবে তা নির্ভর করে নিয়্যাতের ওপর । এজন্যই ঘুমন্ত ব্যক্তি, পাগল এবং ভুলে যাওয়া ব্যক্তিদের শারঈ আমল সঠিক হয় না। কারণ এতে তাদের কোন নিয়্যাত থাকে না। কোন ব্যক্তি যদি ভুলবশত কোন হারাম কাজ করে, তাহলে তাতে তার শান্তি হবে না। আবার কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের প্রতিদান পাওয়ার জন্য যদি কোন আমল করে, তাহলে সে প্রতিদান পাওয়ার হকদার হয়ে যায়। আবার কোন বৈধ কাজেও নিয়্যাতের কারণে নেকী পাওয়া যায় । যেমন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যাই খরচ কর না কেন, তোমাকে তার প্রতিদান দেয়া হবে । এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও, তাতেও প্রতিদান রয়েছে |২] আর সবগ্তলো কাজ ভালো না খারাপ হবে তা নির্ভর করে উদ্দেশ্যের ওপর । কোন কাজের উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে সেটি ভালো বলেই গণ্য হবে, যদিও বাহ্যিকভাবে সেটি খারাপ মনে হয় । আর যদি উদ্দেশ্য খারাপ হয়, তাহলে সেটি খারাপ বলেই গণ্য হবে, যদিও বাহ্যিকভাবে তা ভালো মনে হয়। আবার উদ্দেশ্যের ওপর ভিত্তিতে প্রচলিত অভ্যাসগত কাজ থেকে ইবাদতকে পৃথক করা যায় । যেমন মসজিদে বসে থাকা । অনেকেই মসজিদে বসে থাকে আরাম করার জন্য, আবার [১] সহীহ বুখারী, হা/১, সহীহ মুসলিম, হা/২৮ [২] সহীহ বুখারী, হা/৫৬, সহীহ মুসলিম, হা/১৬২৮

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।