৩১৫ ইমাম সালাম ফিরিয়েছেন আর আমার কিছু দুআ বাকি আছে। এই মুহূর্তে আমি কি দুআ করবো নাকি ইমামের পর সালাম ফিরাবো? তিনি বলেন, বরং সালাম ফিরাবে । (ফোতনহুল বারী ইবনু রজব ৫/২২০)। ফাতহুল আল্লাম ২/৫৪১। প্রাসঙ্গিক সংযোজন-৪৫: মুক্তাদীরা কি ইমামের এক দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবে নাকি দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবে? ফিরাবে। যারা দ্বিতীয় সালামকে ওয়াজিব মনে করেন না, তারা বলেন, যদি প্রথম সালাম ফিরানোর পর মুক্তাদীরা সালাম ফিরায় তাহলে এটা জায়েয আছে। কেননা ইমাম প্রথম সালাম ফিরানোর মাধ্যমে সালাত থেকে বের হয়েছেন । আর যারা মনে করেন দ্বিতীয় সালাম ওয়াজিব তাদের নিকট জায়েয নেই। কেননা ইমাম এখনো সালাত থেকে বের হননি। ফাতহুল বারী ইবনে রজব ৫/২২০। ফাতহুল আল্লাম ২/৫৪২। প্রাসঙ্গিক সংযোজন-৪৬: মুক্তাদী যদি ইমামের সাথে সাথে সালাম ফিরায় ইবনু রজব রহিমাহুল্লাহ ফাতহুল বারীতে (৫/২২১) বলেন, মুক্তাদী যদি ইমামের সাথে সাথে সালাম ফিরায় তাহলে তার সালাত বাতিল হবে কিনা এ নিয়ে আমাদের বিদ্বান ও শাফেয়ী মাযহাবের বিদ্বানদের মাঝে দু'টি মত আছে । আমাদের নিকট বিশুদ্ধ মত হচ্ছে সালাত বাতিল হবে না। যেমন অন্যান্য রুকনগুলো যদি কেউ ইমামের সাথে সাথে করে তাহলে তার সালাত বাতিল হয় না, অনুরূপ এই ক্ষেত্রেও। তবে তাকবীরে তাহরীমা সাথে সাথে বললে সালাত বাতিল হবে । মালেকীদের নিকট সাথে সাথে সালাম ফিরালে সালাত বাতিল হবে । ফাতহুল বারী ইবনে রজব ৫/২২১। ফাতহুল আল্লাম ২/৫৪২। প্রাসঙ্গিক সংযোজন-৪৭: মুক্তাদী যদি ইমামের আগে সালাম ফিরায় তার সালাত বাতিল হবে । ফাতহুল বারী ইবনে রজব ৫/২২২। ফাতহুল আল্লাম ২/৫৪২।
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।