৩১২ আমাকে ক্ষমা করে দিন । সেখানে তিনি সিজদার মতো সময় বসে থাকেন । এই হাদীসটি সহীহ। ইবনু রজব রহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমাদ রহিমাহুল্লাহ হুযাইফাহ রাদিয়াল্লাহ আনহুর হাদীসে বর্ণিত দুআ পড়াকে মুস্তাহাব বলেছেন। তার নিকটে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আহমাদের মতে, ৫ ৮১৯| ০৯ রব্বিগ ফির লী তিনবার বলবে অথবা এর চেয়ে বেশি যতবার ইচ্ছা বলবে । আর তার অনুসারীদের কেউ কেউ বলেছেন, এই দুআ শুধু দুইবার বলবে । আবার তাদের কেউ কেউ বলেছে যে, রুকু ও সিজদার তাসবীহ পাঠের মতো এই দুআ তিনবার বলবে । আর তারা হুযাইফাহ রাদিয়াল্লাহ আনহুর হাদীস দিয়ে বুঝিয়েছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেই দুআ পড়ছিলেন। কেননা সেই হাদীসে রয়েছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে অবস্থান করার মতো দুই সিজদার মাঝে বসেছিলেন। আর অনেক আলেম থেকে বর্ণিত হয়েছে যে, তারা ইবনু আব্বাস রাছিয়াল্লাহ আনহুমার হাদীসে যেই দুআ বর্ণিত হয়েছে সেটি পড়াকে মুস্তাহাব বলেছেন। তাদের মধ্যে রয়েছেন, মাকহুল, সুফিয়ান সাওরী এবং ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহর অনুসারীরা । ইসহাক রহিমাহুল্লাহ বলেন যে, এই সবগ্ডলোই জায়েয । আর তার মতে, যদি বরং একবারই পড়বে । আর যদি রব্বিগ ফির লী বলে, তাহলে তিনবার বলবে 1” আবু আবিল্লাহ (লেখক) আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, তিনি বলেন যে, ইমাম আহমাদ রহিমাহুল্লাহ যেই মতের পক্ষে আছেন, সেটিই সঠিক । আর তাহলো, দুই সিজদার মাঝে “রব্বিগ ফিরলী” বলবে, আর সেটি যতবার ইচ্ছা বলবে । আর দুই সিজদার মাঝে বসে হয়েছে। অনুরূপভাবে সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বারা রাছিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু ও সিজদা এবং তিনি যখন রুকু হতে মাথা উঠাতেন এবং দুই সিজদার মধ্যবর্তী সময় সবই প্রায় সমান হতো (সহীহ বুখারী, হা/৮০১, সহীহ মুসলিম, হা/৪৭১)। এই মতকেই শাইখুল ইসলাম ইবনু তায়মিয়্যাহ রহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, যেমনটি মাজমু আল-ফাতাওয়াতে (১৪/৪০৭-৪০৮) বর্ণিত হয়েছে । ফাতহুল আল্লাম ২/৪৮৮।
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।