ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩০ তাখরীজ পড়ে শোনাতেন। এজন্যই তাহকীকের কাজ চালিয়ে যাওয়ার জন্য শাইখ দীলামী ছিলেন শাইখ হাল্লাককে উৎসাহ দানকারী । তিনি যথাসাধ্য প্রয়োজনীয় ভুমিকা দিতেন। শাইখ হাল্লাক তার কিছু তাহকীকে তা বর্ণনা করেছেন এবং তার প্রশংসা করেছেন । ১৭. শাইখ আল্লামা কাধীউল ইয়ামান মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল ইমরানী রেহি); শাইখ হাল্লাকের জীবনে তার অনেক অবদান রয়েছে । তিনি শাইখকে উৎসাহিত করেছেন, তার কাজগুলোকে সহজ করেছেন ও সহযোগিতা করেছেন এবং তার জন্য দুআ করেছেন। আর শাইখ ইমরানী অনেকবার শাইখ হাল্লাককে সনদ প্রদান করেন। এটি ছিল শাইখের প্রতি তার ভালোবাসার প্রকাশ ৷ আর সর্বশেষ তিনি শাইখ ইয়াসীন জাসিম আল-মুহাইমাদ, শাইখ আমির হুসাইন, শাইখ মুসনাদ আদিল হাসান আমীন এবং শাইখ হাসান হাল্লাকের সন্তানরা ও আব্দুর রহমান হাল্লাকের উপস্থিতিতে শাইখ হাল্লাককে সনদ প্রদান করেন। আলেমগণের সাথে শাইখের সাক্ষাৎ: শাইখ মুহাক্কিক মুহাম্মাদ সুবহি হাল্লাক (রহি) অনেক আলেমের সাথে সাক্ষাত করেছেন এবং তাদের সাথে আলোচনা করেছেন । তাদের মধ্যে রয়েছেন, ১. শাইখ মুহাদ্দিস নাসিরুদ্দীন আলবানী (রহি)। ছোট অবস্থাতে জর্ডানে শাইখ আলবানীর সাথে তার অনেকবার সাক্ষাত হয়। পরবর্তীতে জর্ডানে আবার শাইখের সাথে সাক্ষাত হলে “রওযাতুন নাদিয়্যাহ' এর তাহকীকের জন্য শাইখ তার প্রশংসা করেন ও এর ওপর অটল থাকার অসীয়ত করেন । আর এক মুষ্টি দাড়ি রেখে অতিরিক্ত অংশ কেটে ফেলার বিষয়ে শাইখের সাথে তার আলোচনা হয় । কেননা তখন শাইখ হাল্লাকের দাড়ি ছিল এক মুষ্টির চেয়ে বেশি। ২. শাইখ মুহাদ্দিস মুকবিল ইবনু হাদী আল-ওয়াদী (রহি)। শাইখের সাথে তার তিনবার সাক্ষাত হয়। ৩. শাইখ মুহাদ্দিস আব্দুল মুহসিন আল-আব্বাদ (রহি)। মদীনা মুনাওয়ারাতে শাইখের নিজ বাড়িতে গিয়ে তিনি সাক্ষাত করেন। ৪. শাইখ মুহাদ্দিস হাম্মাদ আল-আনসারী (রহি)। কিন্তু শাইখ হাল্লাক (রহি) শাইখ ইবনু বায ও শাইখ ইবনু উসাইমীন (রহি) এর সাথে সাক্ষাত পাননি । শাইখ হাল্লাক (েহি) যেসব কাজে ব্যস্ত ছিলেন: ১. প্রায় চার বছর যাবৎ তিনি দামেক্ষে ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেন । ২. প্রায় ছয় বছর তিনি ইদলীব শহরে ইমাম ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।