ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

প্রাসঙ্গিক সংযোজন-৪২: জোরে আমীন বলার বিধান। এই মাসআলাতে তিনটি মত আছে: প্রথম মত: ইমাম ও মুক্তাদী সকলেই জোরে আমীন বলবে । এই মত দিয়েছেন আতা, আওযায়ী, শাফেয়ী, আহমাদ, ইসহাক, ইবনু আবী শায়বাহ ও অধিকাংশ আহলে হাদীস। তাদের কেউ কেউ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস দিয়ে দলীল পেশ করেন । তাতে আছে যে, ইমাম যখন আমীন বলে তখন তোমরাও আমীন বলো । এটা প্রমাণ করে যে, ইমামের আমীন বলা মুক্তাদীগণ শুনতে পাবে । অনুরূপ তারা ওয়াইল ইবনে হুজুর (রা) এর হাদীস দিয়ে দলীল পেশ করেন। তাতে আছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদদল্লিন বলতেন তখন স্বশব্দে আমীন বলতেন (আবু দাউদ, হা/৯৩২, সহীহ)। দ্বিতীয় মত: ইমাম ও মুক্তাদী সকলেই নীরবে আমীন বলবে । এই মত দিয়েছেন হাসান বাছরী, নাখঈ, সুফিয়ান সাওরী, মালিক, আবু হানীফা ও তার অনুসারীগণ । তারা দলীল পেশ করেন তিরমিযী, হা/২৪৮ তে বর্ণিত এ হাদীস দিয়ে, শুবা যেটা বণনা করেছেন ওয়াইল ইবনে হুজুর থেকে । তাতে আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমীন বলার সময় তার কণ্ঠস্বর নিচু করলেন । কিন্তু সুফিয়ান সাওরী সম্পূর্ণ বিপরীতভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তাতে আছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমীন বলার সময় তার কণ্ঠস্বর উচু করলেন (তিরমিযী, হা/২৪৮, সহীহ) | এই শব্দে বর্ণনাটিই সংরক্ষিত। আর শুবা (রহি) এর এখানে ভ্রম হয়েছে যেমনটি উল্লেখ করেছেন ইমাম বুখারী ও আবু যুরআসহ অন্যান্যরা । তৃতীয় মত: মুক্তাদীরা নীরবে, কিন্তু ইমাম জোরে আমীন বলবে । এটা ইমাম শাফেয়ীর মত। প্রথম মতটিই (ইমাম ও মুক্তাদী সকলেই জোরে আমীন বলবে) সঠিক । ফাতহুল আল্লাম, মুহাম্মাদ ইবনে হিযাম, ২/৪৩৬। ৪. সালাতের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহা পাঠ করার পর আরো একটি সূরা পাঠ করা । আবু কাতাদাহ (রো) হতে বর্ণিত। তিনি বলেন, ১৫) 45 ৮৮6 জ্ % অধ ও 551 ও চি ৩4 _ 5 পুতি প। একি _ 2 ঠা 31৫45 ৫ 9 0৯ 3৩ ধা চ। ও ত5 ধরি ০০৩ কও ৩ ০8 ০৫০] ও 14৫56 এ

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।