৩০৫ তৃতীয় মত: জেহরী ও সেররি কোনো সালাতেই বিসমিল্লাহ পড়বে না। এটা ইমাম মালেক ও আওষায়ী রহিমাহুমার মত । তাদের দলীল: লেখক আনাস রাদ্বিআল্লাহু আনহুর যে হাদীস উল্লেখ করেছেন তা । সেখানে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর, উমার, উসমান রাদ্বিআল্লাহু আনহুম তারা কিরাতের শুরুতে ও শেষে বিসমিল্লাহ এর কথা বলেননি । এর জবাব এভাবে দেয়া হয়েছে যে, একথা নিশ্চিত, সাহাবীরা জোরে বিসমিল্লাহ বলতেন না। আনাস রাদ্বিআল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে দশ বছর উঠাবসা করেছেন । তার মৃত্যুর পর তিন খলীফার সাথে পঁচিশ বছর চলেছেন । তিনি তাদের পেছনে সালাত পড়তেন । আর তাদের থেকে বর্ণিত হয়েছে যে তারা বিসমিল্লাহ পড়তেন। প্রীধান্যযোগ্য মত: বিশুদ্ধ হাদীসের আলোকে প্রাধান্যযোগ্য মত হচ্ছে প্রথম মত । বিসমিল্লাহ বাগদাদী, বাইহাকী, ইবনু আব্দিল বার প্রমুখ বিদ্বান রহিমাহুমুল্লাহ ৷ ইবনু রজব রহিমাহুল্লাহ এগুলো উল্লেখ করেন। এ বিষয়ে আরো বিস্তারিত কেউ জানতে চাইলে নিচের কিতাবগুলো দেখুন। (আওসাত, ৩/১২৫, নাসবুর রায়, ১/৩৩০, মাজমুউল ফাতাওয়া, ২২/২৭৪, ইবনু রজব, ৬/৪০৭, যাদুল মাআদ, ১/২০৬, তাফসীর ইবনু কাছীর, ১/১৮, তামামুল মিন্নাহ, ১৬৮, নাইলুল মাআরেব, ১/১৫৪) ৷ মিসকুল খিতাম ১/৫০২। ৩. আমীন বলা । ওয়াইল ইবনু হুজর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, (সালাত আদায়কালে সূরা ফাতিহা শেষে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন "ওয়ালাদ্দোয়াল্লীন” পড়তেন, তখন তিনি সশব্দে আমীন বলতেন । এই হাদীসটি সহীহ ।৫৩৬] আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 25 ৩5 (6 ড খু সিএ ৩০ পু 395 ৬5 ডি ১5 0৩) ওর 9 ইমাম যখন “আমীন' বলেন, তখন তোমরাও “আমীন' বলো । কেননা, যার “আমীন” (বলা) ও ফিরিশতাগণের “আমীন' বেলা) এক হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয়। এই হাদীসটি সহীহ |৫৩৭ [৫৩৬] আবু দাউদ, হা/৯৩২, তিরমিযী, হা/২৪৮, ইবনে মাজাহ, হা/৮৫৫। [৫৩৭] সহীহ বুখারী, হা/৭৮০, সহীহ মুসলিম, হা/৪১০।
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।