ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩০৪ ও তার ছাত্রদের, ইমাম আহমাদের একটি মত । এই মতকে পছন্দ করেছেন ইবনু তাইমীয়া ও ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ । এই মতের দলীল হলো যে সকল দলীল দ্বিতীয় মতে গত হয়েছে। এমনিভাবে তাদের দলীল হলো ইবনু আব্বাস রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরার মাঝে পার্থক্য করতে পারতেন না। তারপর তার উপর অবতীর্ণ হয় “বিসমিল্লাহির রাহমানির রাহীম" । (আবু দাউদ, হা/৭৮৮) সনদ বিশুদ্ধ । সঠিক মত: সঠিক মত হচ্ছে চতুর্থ মত। আল্লাহ ভালো জানেন। (ইস্তিযকার ৪/২০৪, মাজমু ৩/২৯০, মাজমুউল ফাতাওয়া ২২/৪৩৩, ইখতিয়ার ৬৫, তাফসীর ইবনু কাছীর ১/১৭, নাইলুল আওতার ৩/৮২, শারহুল মুমতি ৩/৫৭)। মিসকুল খিতাম ১/৪৯৯। প্রাসঙ্গিক সংযোজন-৪০: জেহরী সালাতে বিসমিল্লাহ আস্তে পড়ার বিধান প্রথম মত: বিসমিল্লাহ জোরে পড়বে না, বরং আস্তে পড়বে (অধিকাংশ আলেমের মতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ বলা ওয়াজিব-সহীহ ফিকহুস সুন্নাহ ১/৩২১)। এটা অধিকাংশ সাহাবী, তাবেঈ ও তৎপরবর্তী বিদ্বানদের মত । সাহাবীদের মাঝে আছেন আবু বকর, উমার, রাদিআল্লাহু আনহুম। এই মতকে পছন্দ করেছেন শাইখ আলবানী ও আমাদের শাইখ মুকবিল রহিমাুমাল্লাহ। এই মতের দলীল: লেখক আনাস রাদ্ধিআল্লাহু আনহুর যে হাদীস উল্লেখ করেছেন তা। সেখানে আছে, “সাহাবীরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন" দ্বারা সালাত শুরু করতেন” । তাদের আরো দলীল আছে। দ্বিতীয় মত: সুরা ফাতেহা ও অন্যান্য সূরা যেভাবে জোরে পড়া হয় বিসমিল্লাহও অনুরূপ জোরে পড়া মুস্তাহাব । এটা অনেক সাহাবী, তাবেঈ ও তৎপরবর্তী বিদ্বানদের মত। সাহাবীদের মাঝে আঠারোজন সাহাবী এই মত গ্রহণ করেছেন, তাদের মাঝে চার খলীফাও আছেন। এই মতের সবচেয়ে শক্তিশালী দলীল হলো নুয়াইম আল মুজমার এর হাদীস। তিনি আবু হুরায়রা রাদ্বিআল্লাহু আনহুর পেছনে সালাত পড়লে তিনি বিসমিল্লাহ পড়েন । তবে হাদীসে উল্লেখিত বিসমিল্লাহ এর ব্যাপারে বিদ্বানরা ত্রুটি বর্ণনা করেন । কারো দেখতে মন চাইলে নাসবুর রায় দেখুন । (নাসবুর রায়, ১/৩৫৫) তাদের আরো দলীল আছে, কিন্তু একটাও বিশুদ্ধভাবে প্রমাণিত নয় | ইমাম যাইলায়ী নাসবুর রায় নামক কিতাবে বলেন, এ বিষয়ে যত হাদীস বর্ণিত হয়েছে এর একটাও বিশুদ্ধ নয়। কীভাবে বিশুদ্ধ হবে! একটা হাদীসও তো প্রসিদ্ধ কোনো হাদীস গ্রন্থে বর্ণিত হয়নি। এর বর্ণনাকারীরা সবাই হয় মিথ্যুক অথবা অপরিচিত ।

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।