৩০৩ হাদীসটি মুসলিমে (৩৯৫) বর্ণিত হয়েছে। হাদীস থেকে প্রমাণ হচ্ছে এখানে বিসমিল্লাহ উল্লেখ করা হয়নি । ৩. অহী সূচনা হওয়ার হাদীস, যা আয়েশা রাদ্বিআল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। সেখানে আছে, তারপর ফেরেশতা এসে বলেন, “তুমি তোমার ওই রবের নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন” । (সুরা আলাক, ১) বুখারী, হা/৩, মুসলিম, হা/১৬০) ৷ এখানেও বিসমিল্লাহ উল্লেখ করা হয়নি । ৪. আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বণনা করেন, তিনি বলেন, “কুরআনের একটা সূরার ত্রিশটি আয়াত রয়েছে। এটা কোনো ব্যক্তির জন্য সুপারিশ করলে তাকে ক্ষমা করে দেয়া হবে, তা হচ্ছে, “তাবারকাল্লাঘি বিইয়াদিহিল মূলক' । (সূরা মূলক, ১) হাদীসটি আহমাদ (২/২৯৯) আবু দাউদ, (হা/১৪০০) আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন । হাদীস থেকে প্রমাণ হচ্ছে, সকল কারী একমত বিসমিল্লাহ ছাড়া সুরা সূলক এর আয়াত ত্রিশটি। দ্বিতীয় মত: বিসমিল্লাহ সুরা ফাতেহা ও বাকি সূরার একটা আয়াত, তবে সূরা তাওবার আয়াত নয় । এটা ইবনু আব্বাস, ইবনু উমার, ইবনু যোবায়ের রাদিআল্লাহু আনহুম, তাউস, আতা, মাকহুল, ইবনুল মোবারক ও ইবনে মুনযির রহিমাহুল্লাহর তাদের মত । এটা শাফেয়ী মাযহাবের বিশুদ্ধ মত। ইমাম নববী রহিমাুল্লাহ বলেন, এটা অগণিত সালাফদের মত। তাদের দলীল: আনাস রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সামনে ছিলেন । হঠাৎ তিনি তন্দরাচ্ছন্ন হন! তারপর হাসিমুখে মাথা তুলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! কোন বিষয় আপনাকে হাসিয়েছে? তিনি বলেন, “এইমাত্র আমার উপর একটা সূরা অবতীর্ণ হয়েছে। এরপর তিনি বিসমিল্লাহ পড়ে “ইন্না আতাইনা কাল কাউসার" পড়েন” । (মুসলিম, হা/৪০০) তারা আরো দলীল দেন যে, সাহাবীরা কুরআনে সুরা তাওবা ছাড়া বাকি সকল সুরাতে বিসমিল্লাহ রেখেছেন । সুতরাং এটা ইজমার মতো । তৃতীয় মত: বিসমিল্লাহ শুধু সুরা ফাতেহার আয়াত। এই মত আলী, ইবনু আববাস, আবু হুরায়রা রদিআল্লাহু আনহুম তাদের ৷ এমনিভাবে এই মত গ্রহণ করেন সাঈদ ইবনু জুবায়ের, মুহাম্মদ ইবনু কাব আল কুরযী, যুহরী, সুফিয়ান সাওরী, ইসহাক, আবু উবাইদ, কুফার বিদ্বানরা, মক্কা ও ইরাকের বিদ্বানরা, এটা আহমাদেরও একটি মত। চতুর্থ মত: বিসমিল্লাহ সূরা তাওবা ও আনফাল ছাড়া বাকি প্রত্যেক সূরার শুরুতে স্বতন্ত্র একটা আয়াত। এটা ওই সুরার অন্তুক্ত নয় (বিসমিল্লাহ একটি আয়াত যেটা দু'টি সূরাকে পৃথক করার জন্যে নাযিল হয়েছে)। বরং এটা ছোট সুরার মতো । এটা আবু বকর রাযী, কিছু হানাফী ও আব্দুল্লাহ ইবনু মোবারক রহিমাহুমুল্লাহ তাদের মত | এই মত দাউদ যাহিরী
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।