ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ প্রাসঙ্গিক সংযোৌজন-৩৮: আউযুবিল্লাহ কি শুধুমাত্র প্রথম রাকআতে বলবে হবে নাকি প্রত্যেক রাকআতে বলবে? প্রথম মত: প্রত্যেক রাকআতে আউযুবিল্লাহ বলবে । এটা ইবনু সিরীন, হাসান, শাফেয়ী, ইবনু হাযম ও আহমাদের একটি মত রহিমাহুমুল্লাহ | দ্বিতীয় মত: শুধু প্রথম রাকআতে আউষুবিল্লাহ বলবে । এটা আতা, হাসান, নাখঈ, সাওরী, আবু হানিফা ও আহমাদের একটি মত রহিমাহুমুল্লাহ। সঠিক মত: সঠিক মতহ হচ্ছে প্রথম রাকআতে আউযুবিল্লাহ বলা ওয়াজিব ও বাকি রাকআতে মুস্তাহাব । আল্লাহ ভালো জানেন। (আওসাত ৩/৮৯, মুহাল্লা ২২৭৮, মাজমু ৩/২৮২, ইবনু রজব ৬/৪৩১) ৷ মিসকুল খিতাম ১/৪৯৮। প্রাসঙ্গিক সংযোজন-৩৯: বিসমিল্লাহ কি সূরা ফাতেহা ও প্রত্যেক সূরার একটি আয়াত? প্রথম মত: বিসমিল্লাহ সূরা ফাতেহা ও অন্য কোনো সুরার আয়াত নয় । বরং দুই সুরার মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য মূলত বিসমিল্লাহ কে নিয়ে আসা হয়েছে । এটা ইমাম মালেক, আবু হানিফা, তাদের ছাত্রদের মত, আওযায়ী, দাউদ ও ইমাম আহমাদের একটি মত । তাদের দলীল: ১. আনাস ইবনে মালিক (ভস্ট) হতে বর্ণিত: নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও উমার ০) তারা সবাই " ৫ ৩ 4& ১51 " দ্বারা সালাত শুরু করতেন। [সহীহ বুখারী হা/৭৪৩, মুসলিম হা/৩৯৯] অন্য একটি বর্ণনায় রয়েছে, তিনি বলেন, আমি আবু বকর, উমার এবং ওসমান (সস্ট) এর পিছনে সালাত আদায় করেছি, তাদের কারো নিকট হতে আমি ৮৮। ০৪%। এ *৮+ বলতে শুনিনি । [সহীহ মুসলিম হা/৩৯১৯] এই হাদীস থেকে তারা প্রমাণ দেন যে, হাদীসে বিসমিল্লাহ এর কথা উল্লেখ নেই। এটাই প্রমাণ করে যে, বিসমিল্লাহ আয়াতের অন্তভূক্তি নয় । ২. আবু হুরায়রা রাদ্বিআল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, “আমি সালাতকে (ফাতেহাকে) আমার মাঝে ও আমার বান্দার মাঝে দুইভাগে ভাগ করেছি। আর আমার বান্দার জন্য তা আছেযা সে চায়। বান্দা যখন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন* ..হাদীসের শেষ পযন্ত।

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।