৩০১ অভিশপ্ত শয়তান এবং তার কুমন্ত্রণা, ঝাড়ফুঁক ও যাদুমন্ত্র হতে আমি সর্বশ্রোতা ও সবময় জ্ঞানের অধিকারী আল্লাহ তা'আলার নিকটে আশ্রয় চাই। এই হাদীসটি সহীহ |1৫৩৫. প্রাসঙ্গিক সংযোজন-৩৭: সালাতে আউযুবিল্লাহ বলার বিধান প্রথম মত: সালাতে আউযুবিল্লাহ বলা মুস্তাহাব। এটা অধিকাংশ বিদ্বানের মত। তাদের দলীল: আল্লাহ তাআলার বাণী, “কুরআন পড়লে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও” । (সুরা আন নাহল ১৬:৯৮) আবু সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহুর হাদীস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 2509 4৯০ ০7৯ ১ ব। ১৬৭ ৬ জা ভা %৬ ৮৪ “আউযুবিল্লাহিস সামিইল আলীমী মিনাশ শাইতানির রজীম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি* ৷ আবু দাউদ, হা/৭৭৫, তিরমিযী, হা/২৪২, শাহেদের ভিত্তিতে শাইখ আলবানী রহিমাহুল্লাহ ইরওয়াউল গালীলে (২/৫১) হাদীসটিকে বিশুদ্ধ বলেছেন। দ্বিতীয় মত: আউযুবিল্লাহ বলা ওয়াজিব | এটা আতা, সাওরী, ইবনু হাযম ও দাউদ যাহিরীর একটি মত । এই মতের দলীল হলো পূর্বে বর্ণিত আয়াত ও হাদীস। তৃতীয় মত: আউযুবিল্লাহ বলবে না। এটা ইমাম মালেক রহিমাহুল্লাহর মত। এই মতের দলীল: আনাস রাদ্িআল্লাহু আনহুর হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শুরু করতেন “আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন+ দিয়ে । এর উত্তর এভাবে দেয়া হয়েছে তিনি সালাতের কিরাত তাকবীর ও “আলহামদুলিল্লাহ রাব্বিল আলামীন" দিয়ে শুরু করতেন । প্রীধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত হচ্ছে দ্বিতীয় মত। আয়াতের আলোকে সালাতে আউযুবিল্লাহ বলা ওয়াজিব । শানকিতী রহিমাহুল্লাহ বলেন, আয়াতের বাহ্যিক অবস্থা থেকে বুঝা যাচ্ছে যে, কিরাত পড়ার সময় আউুবিল্লাহ বলা ওয়াজিব । কেননা আয়াতে আমরের (আদেশ) সিগা ব্যবহার করা হয়েছে । আর আমরের চাহিদা হলো এটা ওয়াজিব বুঝায় । অবশ্য অনেক বিদ্বান বলেন, আয়াতে যে আমর (আদেশ) ব্যবহার করা হয়েছে এর দ্বারা মান্দুব, মুস্তাহাব উদ্দেশ্য। এর উপর আবু জাফর ইবনু জারীর ও অন্যান্য ইমামরা ইজমা বর্ণনা করেন। (আওসাত ৩/৮৯, মাজমু ৩/২৮৩, ইবনু রজব ৬/৪৩১, আযওয়াউল বায়ান ৩/৩২৫) ৷ মিসকুল খিতাম ১/৪৯৭। [৫৩৫] আবু দাউদ, হা/৭৭৫, তিরমিযী, হা/২৪২, নাসাঈ, ১/২৪৩।
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।