ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

প্রাসঙ্গিক সংযোজন-৩৭: সালাতের শুরুতে ছানা পড়ার বিধান প্রথম মত: সালাতের শুরুতে ছানা পড়া মুস্তাহাব। এটা অধিকাংশ সাহাবী, তাবেঈন ও তৎপরবর্তী বিদ্বানদের মত । তাদের দলীল: এ বিষয়ে অসংখ্যা মুতাওয়াতির পর্যায়ের হাদীস রয়েছে যে, সালাতের শুরুতে ছানা পড়বে । দ্বিতীয় মত: সালাতের শুরুতে ছানা পড়া যাবে না। এটা ইমাম মালেক রহিমাহুল্লাহর মত। তার দলীল, সালাতে ভুলকারীর হাদীস, সেখানে ছানার কথা উল্লেখ নেই ও বুখারী মুসলিমে বর্ণিত আনাস রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর ও উমার রাদ্বিআল্লাহু আনহুমা তারা “আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন' দিয়ে সালাত শুরু করতেন । তৃতীয় মত: সালাতের শুরতে ছানা পড়া ওয়াজিব । কেউ ছেড়ে দিলে পুনরায় সালাত পড়তে হবে । এটা ইবনু বাত্তা ও অন্যান্যদের মত। ইবনু রজব রহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমাদ থেকে একটি বর্ণনা আছে ও হাকাম বলেন, সালাতের শুরুতে “সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ' বললে এটাই ছানার জন্য যথেষ্ট । এখান থেকে বুঝা যাচ্ছে ছানা পড়া ওয়াজিব । ইসহাক রহিমাহুল্লাহ বলেন, কেউ ইচ্ছা করে ছানা ছেড়ে দিলে সে ভুল কাজ করলো, তবে সালাত পুনরায় আদায় করা ওয়াজিব নয়। প্রীধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত হচ্ছে প্রথম মত আর তা হচ্ছে সালাতের শুরুতে ছানা পড়া মুস্তাহাব । কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ছানা পড়ার জন্য আদেশ সূচক কোনো হাদীস বর্ণিত হয়নি । সুতরাং এর উপর ভিত্তি করে কথা হচ্ছে কেউ ইচ্ছা করে বা ভুল করে সালাতের শুরুতে ছানা না পড়লে তার উপর কোনো কিছু আবশ্যক নয় । আল্লাহ ভালো জানেন । আর দ্বিতীয় মত যেটা ইমাম মালেক রহিমাহুল্লাহ বলেছেন এটার উত্তর ইবনু কুদামা ও ইমাম নববী রহিমানুল্লাহ দিয়েছেন । (আওসাত, ৩/৮১, মুগনী, ১/৪৭৩, মাজমু, ৩/২৮৭, ইবনু রজব, ৬/৩৬৮) | মিসকুল খিতাম ১/৪৩৩। ২. (বিতাড়িত শয়তান থেকে) আল্লাহর কাছে আশ্রয় চাওয়া । কেননা আল্লাহ তাআলা সুরা আন নাহলে বলেন, তর মানে চলা 0৬। ০5 4৬ ২25৬ 09 51১৯ সুতরাং যখন আপনি কুরআন পাঠ করবেন তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন (সুরা আন নাহল ১৬:৯৮)। আবূ সাঈদ আল খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 253 ৩৯৪ ০১৯ ৬ পালি ৩৫৭ 2 খু ৬৮০ &৬ ৬৪

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।