২৯৮ প্রাসঙ্গিক সংযোজন-৩৫: রুকু ও সিজদার যিকির (দুআ) এর বিধান প্রথম মত: রুকু ও সিজদার যিকির মুস্তাহাব । এটা অধিকাংশ বিদ্বানের মত। তাদের দলীল: সালাতে ভুলকারীর হাদীসে তা বলা হয়নি, বরং এ বিষয়ে যা বর্ণিত হয়েছে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কর্ম, আদেশ নয় । আর তার কর্ম ওয়াজিব বুঝায় না। দ্বিতীয় মত: রুকু ও সিজদার যিকির ওয়াজিব । ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সালাত বাতিল হবে । আর যদি ভুলবশত ছেড়ে দেয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে শেষে সিজদায়ে সাহু দিতে হবে । এটা ইসহাকের মত ও ইমাম আহমাদের একটি মত । তাদের দলীল: আল্লাহ তাআলার বাণী, “তোমার সুমহান রবের নাম দ্বারা তাসবীহ পাঠ করো” । (সূরা ওয়াকিয়া, ৫৬:৭৪) উকবা ইবনু আমের রাদ্ধিআল্লাহু আনহুর হাদীস, তিনি বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হয়, “তোমার সুমহান রবের নাম দ্বারা তাসবীহ পাঠ করো” । (সূরা ওয়াকিয়া, ৫৬:৭৪) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এটা তোমরা রুকুতে পড়বে” । যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এটা তোমরা সিজদায় পড়বে” । (আবু দাউদ, হা/৮৬৯, ইবনু মাজাহ, হা/৮৮৭, এই হাদীসটি দুর্বল, ইরওয়াউল গালীল, হা/৩৩৪) ইবনু আব্বাস রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, “রুকৃতে আল্লাহ আযযা ওয়া জাল্লাহর বড়ত্ব প্রকাশ করো এবং সিজদায় বেশি বেশি দুআ করো । কারণ সিজদায় দুআ বেশি কবুল হয়” । (মুসলিম, হা/৪৭৯) হুযাইফা রাদ্বিআল্লাহু আনহুর বড় হাদীসে আছে, “তারপর তিনি সিজদায় গিয়ে “সুবহানা রাব্বি ইয়াল আলা” বলেন” । (মুসলিম, হা/৭৭২) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবদী এই যিকির করেন । আর তিনি বলেন, “আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছ, সেভাবে সালাত পড়বে” । তৃতীয় মত: রুকু ও সিজদার যিকির ফরয। ইচ্ছাকৃত বা ভুলবশত ছেড়ে দিলে তা রহিত হয়ে যাবে না। এটা দাউদ ও ইমাম আহমাদের একটি মত । ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ এই মতকে প্রাধান্য দিয়েছেন এবং এটা ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আলী ইবনু দিনার রহিমাহুমার মত । তাদের দলীল: মুয়াবিয়া ইবনুল হাকাম আস সুলামী রাদিআল্লাহু আনহুর হাদীস, সেখানে আছে, এই সালাতে মানুষের কোনো কথা বলা উচিত নয়, বরং তাতে তাসবীহ, তাকবীর ও কুরআন তিলাওয়াত করতে হয়” । (মুসলিম, হা/৫৩৭) প্রাধান্য যোগ্য মত: পূবের দলীলের আলোকে প্রাধান্যযোগ্য মত হচ্ছে দ্বিতীয় মত। আর তৃতীয় মতের ব্যাপারে কথা হচ্ছে তা অগ্রহণযোগ্য মত । কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত যে, তিনি প্রথম তাশাহুদ ছেড়ে দেন। তারপর ক্ষতিপূরণ হিসেবে শেষে সিজদায়ে সাহু দেন। মিসকুল খিতাম ১/৪৬০।
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।