২৯৭ হামিদাহ*। ইমাম হোক বা একাকী উভয়ই এ দুআ রুকু থেকে দাঁড়ানোর সময় পড়বে । আর দাঁড়িয়ে উভয়ই “রব্বানা ওয়া লাকাল হামদ” বলবে । কিন্তু বর্তমানে ইমাম যখন “সামিয়াল্লাহু লিমান হামিদাহ* বলে তখন মুক্তাদীরা “রব্বানা ওয়া লাকাল হামদ" বলে। প্রথমত ইমামের এখানে ইমামের সাথে “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' না বলে একটি সুন্নাতকে নষ্ট করছে। দ্বিতীয়ত তারা একটি সুন্নাতকে স্বস্থানে না রেখে অন্যস্থানে রেখেছে । আল হুদা ওয়ান নূর ১১/১৮৩, জামিউ তুরাসিল আল্লামা আলবানী ফিল ফিকহ ৫/৩৬৫। প্রাসঙ্গিক সংযোজন-৩৪: রুকু থেকে ওঠার সময় মুসল্লী যে যিকির করবে। প্রথম মত: মুসল্লী রুকু থেকে উঠাবস্থায় “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বলবে । সোজা হয়ে দাঁড়িয়ে বলবে, “রব্বানা ওয়া লাকাল হামদ" শেষ পযন্ত । এই দুইটা যিকির ইমাম, মুক্তাদী ও একাকী সালাত আদায়কারী সবার জন্য বলা মুস্তাহাব । এই মত আতা, আবু বুরদা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। সহীহ বুখারী হা/৬৩১। দ্বিতীয় মত: ইমাম ও একাকী সালাত আদায়কারী শুধু বলবে, “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' আর মুক্তাদী শুধু রব্বানা লাকাল হামদ" বলবে । এটা ইবনু মাসউদ, ইবনু উমার, আবু হুরায়রা রাদিআল্লাহু আনহুম, ইমাম শাবী, মালেক ও আহমাদ রহিমাুমুল্লাহদের মত। তৃতীয় মত: ইমাম “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' ও রব্বানা ওয়া লাকাল হামদ” উভয়টিই বলবে । আর মুক্তাদী শুধু “রব্বানা লাকাল হামদ" বলবে। প্রাধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত “রব্বানা ওয়া লাকাল হামদ' ইমাম, মুক্তাদী ও একাকী সালাত আদায়কারী সবাই বলবে ৷ আর “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' শুধু ইমাম ও একাকী সালাত আদায়কারী বলবে, মুক্তাদী বলবে না। আবু হুরায়রা রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, “ইমাম “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বললে, তোমরা “রব্বানা ওয়া লাকাল হামদ" বলবে” । (আওসাত ৩/১৬১, ইস্তিষকার ৫/৪০৫, মুগনী ৫০৮-৫১০, মাজমু ৩/৩৯২, ইবনু রজব ৭/১৯২), মিসকুল খিতাম ১/৪২২, ফাতহুল আল্লাম ২/৪৭২।
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।