২৯৬ (২) এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো আদেশ আসেনি । যা এসেছে তা হলো তার কর্ম । আর তার কর্ম ওয়াজিব প্রমাণ করে না। তৃতীয় মত: তাকবীরে তাহরীমা ছাড়া অন্য কোনো তাকবীর শরীআতসম্মত নয় । এই মত আবিল্লাহ ইবনু উমার রহিমাহুমুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। লেখক ইমরান ইবনু হুসাইন রাদিআল্লাহু আনহুর যে হাদীস উল্লেখ করেছেন সেখানে তাকবীরের কথা বলে তারপর বলেন, আমাকে বলেছে, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সালাত । হাফেজ ইবনু হাজার রহিমাহুল্লাহ বলেন, এই হাদীসে ইঙ্গিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা দল এই হাদীসের ব্যাপারে বলেছেন, তিনি আস্তে বা গোপনে তাকবীর দিয়েছে। ফাতহুল বারীর টাকায় বিন বায রহিমাহুল্লাহ বলেন, উসমান ও মুয়াবীয়া রাদিআল্লাহু আনহুমা থেকে যে বর্ণিত হয়েছে, তারা তাকবীর দিতেন না এর অর্থ হচ্ছে তারা জোরে তাকবীর দিতেন না। এর অর্থ এই নয় যে, তারা তাকবীর ছেড়ে দিয়েছেন । কারণ তাদের উপর এমন ধারণা করা যায় না। আর যদি মেনে নেয়া হয় যে, তারা এই তাকবীর ছেড়ে দিয়েছেন তাহলে তাদের দুজনের মতামতের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সকল সাহাবীর কথা প্রাধান্যযোগ্য । আল্লাহ ভালো জানেন। সঠিক মত: সঠিক মত হচ্ছে প্রথম মত । আর এই মতকেই বিন বায রহিমানুল্লাহ ফাতহুল বারীর টাকায় প্রাধান্য দিয়ে বলেন, দলীলের ভিত্তিতে এই মতই শক্তিশালী । কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তাকবীরকে সংরক্ষণ করেছেন ও তা দেয়ার জন্য আদেশ করেছেন । আর আদেশের চাহিদা হলো তা ওয়াজিব বুঝাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া (আওসাত, ৩/১৩৪, মুহাল্লা, ২/২৮৬, মুগনী, ১/৫০২, মাজমু, ৩/৩৬৪, শারহে মুসলিম, ৩৯২, ইবনু রজব, ৭/১৪১, ফাতহুল বারী, ২/২৭০, নাইলুল আওতার, ৩/১৭৪)। মিসকুল খিতাম ১/৪৫৪। প্রাসঙ্গিক সংযোজন-৩৩: মুক্তাদীরা কি ইমামের সাথে “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বলবে? একটি পরিত্যক্ত সুন্নাত হচ্ছে, অধিকাংশ মুসল্লী ইমামের সাথে “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বলে না। মুক্তাদীরা শুধু “রব্বানা ওয়া লাকাল হামদ" বলে। এভাবে একটি যিকিরকে নষ্ট করা হয়েছে এবং এক যিকিরকে অন্যটির সাথে মিলিয়ে দেয়া হয়েছে। এ সময় রুকু থেকে কিয়াম তথা দাঁড়ানো হয়। আর রুকু থেকে দাঁড়ানোর দুআ হচ্ছে, “সামিয়াল্লাহু লিমান
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।