ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

২৮ ৬. আল্লামা শাইখ আব্দুল ফাত্তাহ আল হালবী (রহি) এর ইলমী মজলিসেও তিনি উপস্থিত হন। ৭. হালব শহরে তিনি শাইখ মুহাম্মাদ আদীব আল-কীলানী আল-হামাবী (রহি) এর নিকটে নিম্নোক্ত বইগুলো পড়েন। ক. আল মারিফা লি আব্দিল কারীম আর-রিফাঈ খ. কিসসাতুল ঈমান লিশ শাইখ নাদীম আল-জাসর গ. শারহু জাওহারাতিত তাওহীদ লিশ শাইখ ইবরাহীম আল বাজুরী । শাইখ হাল্লাক (রহি) বলেন, তিনি তার শাইখের আকীদা বিষয়ে কিছু বিরোধিতা করেন। কিন্তু সেই শাইখের নিকটে পড়াশোনা করেন, কারণ হলো, সেই সময়ে সিরিয়াতে তারাই বিদ্যমান ছিলেন, আর তারা আশআরী আকীদা পোষণ করতেন । ৮-৯. তিনি হালব শহরের “জামিউল আদিলিয়্যাহ' তে আদনান সারমীনী আল-হালবী ও হিশাম সারমীনী আল-হালবী নামক দুই শাইখের নিকটে “ফিকহে শাফেয়ী ও “ফিকহে হানাফী” বিষয়ে পড়াশোনা করেন। ১০. তিনি আল্লামা শাইখ মুহাম্মাদ আল-হামিদ আল-হামাবী (রহি) এর দারসেও উপস্থিত হন। শাইখ তাকে তার সকল বই ব্যবহারের অনুমতি দান করেন। আর এই অনুমতিপত্র তিনি নিজ হাতে লিখে তাকে হাদীয়া দেন। সেই সময়ে দামেক্ষের মসজিদগ্ুলোতে দিনে প্রায় ৩৬০ টি দারস হতো । শাইখ সেগুলোর অনেকগুলো দারসে উপস্থিত হতেন। ১১. তিনি দামেক্ষের সানজাকদার মসজিদে কনিষ্ট শাফেয়ী বলে খ্যাত শাইখ মুহাম্মাদ হাশেম আল-মাজযূব শাফেয়ী (রহি) এর নিকটে নিম্নোক্ত কিতাবগুলো পড়েন: ক. আত-তারগীব ওয়াত-তারহীব লিল মুনযিরী । খ. আল মাজমূ শারহুল মুহাযযাব লিন নববী গ. ইয়ানাতুত তালিবীন লিন নববী এছাড়াও তিনি তার নিকটে অনেক ছোট বড় হাদীস ও মুসতালাহুল হাদীস বিষয়ে বই পড়াশোনা করেন। ১২. তিনি আল্লামা আল-মুকরী আব্দুল ওয়াহহাব দাবস আদ দিমাশকী (রহি) এর নিকটে “ফিকহে হানাফী" বিষয়ে পড়াশোনা করেন। ১৩. তিনি শাইখ আব্দুল হাফীয দিমাশকী (রহি) এর নিকটে নিম্নোক্ত কিতাবগ্ডলো পড়েন:

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।