২৮৬ সিজদার অঙ্গ হলো সাতটি: ইবনু আব্বাস (রা) থেকে বণ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 042] ০৮৪৮5 55809 48595 _ এ এত 5৫ 9৬ _ হী তথ এড এপ তি ভি 2035 ০ ও ১ আমি সাতটি অঙ্গের ওপর সিজদা করতে আদিষ্ট হয়েছি। সেগুলো হলো, কপাল, (এই বলে তিনি তার নাকের দিকেও ইশারা করলেন), দু'হাত, দু'পা এবং দু'পায়ের আঙ্গুলসমূহ । আমি যেন সিজদার সময়ে চুল ও কাপড় ধরে না রাখি এ নিদেশও দেয়া হয়েছে। এই হাদীসটি সহীহ 11৫০৮] প্রাসঙ্গিক সংযোজন-৩০: সাত অঙ্গের উপর সিজদা করার বিধান সাত অঙ্গের উপর সিজদা করা যে পরিপূর্ণ সিজদা সে বিষয়ে কারো দ্বিমত নেই। বিদ্বানদের মতভেদ হলো কয়টি অঙ্গের উপর সিজদা করা ওয়াজিব এ নিয়ে । প্রথম মত: সাত অঙ্গের উপর সিজদা করাই ওয়াজিব । এটা ইমাম শাফেয়ীর দুই মতের একটি মত। এই মতকে তার ছাত্র কাসীর প্রাধান্য দিয়েছেন। এটা ইমাম আহমাদের বিশুদ্ধ প্রসিদ্ধ মত ও এটা তার অনেক ছাত্রের মত । এমনিভাবে এটা ইমাম মালেক, ইসহাক, যুফার ও তাউস থেকে বর্ণিত হয়েছে রহিমাহুমুল্লাহ ৷ তাদের দলীল: লেখক ইবনু আব্বাস রাদিআল্লাহু আনহুর যে হাদীস উল্লেখ করেছেন তা। সেখানে সাত অঙ্গের উপর সিজদা করার জন্য আদেশ এসেছে, যা ওয়াজিব বুঝায় । দ্বিতীয় মত: শুধু কপালের উপর সিজদা করা ওয়াজিব । এটা আবু হানিফা, তার দুই ছাত্র, শাফেয়ীর দ্বিতীয় মত ও আহমাদের একটি মত। ইমাম শাওকানী রহিমাহুল্লাহ বলেন, এটা অধিকাংশ ফকীহর মত । তাদের দলীল: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী, “আমার চেহারা সিজদা করেছে” । তারা বলেন, এই হাদীস প্রমাণ করে সিজদা শুধু চেহারায় হবে। আর চেহারার উপর সিজদাকারীকে সিজদাকারী বলা হয়। অন্য অঙ্গ এর উপর সিজদাকারীকে সিজদাকারী বলা হয়না । প্রাধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত প্রথম মত । আর তা হচ্ছে সাত অঙ্গের উপর সিজদা করা ওয়াজিব । মিসকুল খিতাম ১/৪৪৬। [৫০৮] সহীহ বুখারী, হা/৮১২, সহীহ মুসলিম, হা/৪৯০।
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।