ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

২৮৪ চুপ থাকো। ইবনে মুনির (রহি) এই মতটি যুহরী, মালিক, আহমাদ ও ইসহাক (রহি) থেকে বর্ণনা করেছেন । তৃতীয় মত: সেররী সালাতে মুক্তাদীরা সূরা ফাতিহার সাথে অন্য সুরাও পাঠ করবে। আর জেহরী সালাতে শুধু সুরা ফাতিহা পাঠ করবে । [কারণ নাৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। [মুস্তাফাকুন আলাইহি, বুখারী হা/৭৫৬, মুসলিম হা/৩৯৪)। অন্য বর্ণনায় আছে, তিনি সাহাবীদের বললেন যে, সম্ভবত তোমরা ইমামের পিছনে কিরাআত পড়। সাহাবীগণ বললেন যে, হ্যাঁ । তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুরা ফাতিহা ব্যতীত অন্য সূরা পাঠ করো না। কারণ যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। (সহীহ: মুসনাদে আহমাদ, আবু দাউদ হা/৮২৩, তিরমিযী হা/৩১১, ইবনে হিব্বান হা/১৭৮৫)] এই হাদীসগুলো ব্যাপক অর্থবোধক। ইবনে মুনযির এই মতটি ইবনু আউন, আওযায়ী, আবু সাওর, ইমাম শাফেয়ীর অনুসারীগণ থেকে বর্ণনা করেছেন৷ আর এটি ইমাম বুখারীর মাযহাব । আবু আব্দুল্লাহ (মুহাম্মাদ ইবনে হিযাম) বলেন, তৃতীয় মতটিই সঠিক। কারণ এই মতের পক্ষে হাদীসপ্ডলো সহীহ । আর প্রথম মতের দলীলটি যঈফ । যার সনদে জাবির আল জুফী নামে একজন মিথ্যুক রাবী আছে। এ হাদীসের অন্য আরেকটি মুরসাল সনদ আছে। ইবনু কাছীর (রহি) তার তাফসীরে বলেছেন, এ হাদীসটি অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে। কিন্তু একটিও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ সূত্রে প্রমাণিত নয়। আর দ্বিতীয় মতের দলীলগুলো আম বা ব্যাপক অর্থবোধক ৷ আর তৃতীয় মতের দলীলগুলো খাস বা নিদিষ্ট । আর এই আম ও খাসের মধ্যে কোন বিরোধ নেই। এই তৃতীয় মতটিকেই প্রাধান্য দিয়েছেন শায়খ মুকবিল বিন হাদী, শায়খ ইবনে উসাইমীন (রহি)। ফাতহুল আল্লাম, মুহাম্মাদ ইবনে হিযাম, ২/৪১১। ৪-৫. রুকু করা ও তাতে ধীরস্থিরতা অবলম্বন করা । কেননা আল্লাহ তাআলা বলেন, €1১4-55158)195 ৬৮] ভি হে মুমিনগণ! তোমরা রুকু করো, সিজদা করো (সূরা আল হাজ্জ: ৭৭)। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুলকারীকে বললেন,

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।