২৮১ তিনি পা বিছিয়ে দিয়ে বসতেন, যেমনভাবে তিনি দুই সিজদার মাঝে বসতেন । অনুরূপভাবে তিন বা চার রাকআত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকেও তিনি এভাবে বসতেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন, তখন ডান হাতের তালুকে ডান উরুর ওপর, আর বাম হাতের তালুকে বাম উরুর ওপর রাখতেন । এসময়ে তিনি বাম হাত প্রসারিত করে রাখতেন আর ডান হাতের তালু মষ্টিবদ্ধ করে শাহাদত আঙ্গুল উত্তোলন করে ইশারা করতেন, আর তিনি সেই আঙ্গুলের দিকেই দুষ্টি রাখতেন ৷ আর তিনি এই আঙ্গুল উত্তোলন করে এটি দিয়ে নাড়িয়ে দুআ করতেন। আর তিনি বলতেন, এটি (শাহাদত আঙ্গুলের ইশারা করাটা) শয়তানের জন্য লোহা দিয়ে লড়াই করার চেয়ে বেশি কঠিন। আর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুই রাকআতে তাশাহুদ পড়তেন । আর তিনি প্রথম তাশাহুদের বৈঠকসহ অন্যান্য বৈঠকে নিজের ওপর দরুদ পড়তেন এবং তার উম্মতের জন্যও এটি বিধিবদ্ধ করেছেন । আর তিনি সালাতে বিভিন্ন ধরনের দুআ পাঠ করতেন। তারপর তিনি “আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ' বলে ডান দিকে, তারপর বাম দিকে সালাম ফিরাতেন। কখনো তিনি ডান দিকে সালাম ফিরানোতে “ওয়া বারাকাতুহ' শব্দ বাড়িয়ে দিতেন। বর্ণিত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতিতে নারী ও পুরুষ সকলেই একই। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এমন কোন বর্ণনা আসেনি, যেটি দাবি করে যে, নারীরা এই পদ্ধতি থেকে কিছু ব্যতিক্রম করবে । বরং নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক কথা হলো, তোমরা সেভাবেই সালাত আদায় করো, যেভাবে তোমরা আমাকে আদায় করতে দেখছো ।
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।