ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

২৮০ আর তিনি রুকুতে ধীরস্থিরতা অবলম্বন করতেন এবং বলতেন, সুবহানা রব্বীয়াল আযীম (তিনবার)। আবার তিনি রুকৃতে বিভিন্ন ধরনের যিকির ও দুআ পাঠ করতেন । কখনো এই দুআ আবার কখনো আরেকটি দুআ পাঠ করতেন । আর তিনি রুকু ও সিজদাতে কুরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন । তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বলে রুকু থেকে মাথা তুলতেন, এই সময়ে তিনি রফউল ইয়াদাইন করতেন । তারপর তিনি দাঁড়িয়ে থেকেই বলতেন, রব্বানা ওয়া লাকাল হামদ", কখনো কখনো তিনি এর চেয়েও বেশি বলতেন। তারপর তিনি তাকবীর বলে সিজদাতে লুটিয়ে পড়তেন এবং এই সময়ে তিনি তার দুই হাঁটু জমিনে রাখার আগে দুই হাত রাখতেন । সিজদাতে তিনি দুই হাতের তালুর ওপর ভর দিতেন এবং হাত দু'টিতে প্রসারিত করে রাখতেন, আঙ্গুলগুলোকে আটোসাটো করে কিবলামুখী করে রাখতেন । আর তিনি সিজদাতে হাত দুটিকে তার কাধ বরাবর রাখতেন, কখনো তিনি তার দুই কান বরাবর রাখতেন এবং তার নাক ও কপাল জমিনে লাগিয়ে সিজদা করতেন। আর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি সাতটি অঙ্গের ওপর সিজদা করতে আদিষ্ট হয়েছি। সেগুলো হলো, কপাল, এই বলে তিনি তার নাকের দিকেও ইঙ্গিত করছেন, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের অগ্রভাগ | তিনি আরো বলতেন, এঁ ব্যক্তির সালাত বিশুদ্ধ হয় না, যে ব্যক্তি তার কপালের মতো নাক মাটিতে ঠেকায় না। আর তিনি সিজদাতে ধীরস্থিরতা অবলম্বন করতেন এবং বলতেন, “সুবহানা রব্বিয়াল আলা” (তিনবার)। আর সিজদাতে তিনি বিভিন্ন ধরনের যিকির ও দুআ করতেন । কখনো তিনি এটি পড়তেন, আবার কখনো তিনি আরেকটি পড়তেন । এই রুকন অর্থাৎ সিজদার সময়ে তিনি বেশি বেশি দুআ করার আদেশ করতেন । তারপর তিনি তাকবীর দিয়ে সিজদা থেকে মাথা তুলতেন | তারপর বাম পা বিছিয়ে দিয়ে তার ওপর ধীরস্থিরভাবে বসতেন এবং ডান পায়ের আঙ্গুলগ্ুলোকে কিবলামুখী করে ডান পাকে খাড়া করে রাখতেন । এসময় তিনি বলতেন, ৪)? ০৪৬ ০৬৯৯) ০3৯15 ৯2 এ ৮৪৪01 হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, আমার ওপর দয়া করুন, আমার ঘাটতি পুরা করুন, আমার মধাদা বাড়িয়ে দিন, আমাকে হিদায়াত ও নিরাপত্তা দান করুন এবং আমাকে রিযিক দান করুন। তারপর তিনি তাকবীর দিয়ে প্রথম সিজদার মতো দ্বিতীয় সিজদা করতেন। তারপর তাকবীর দিয়ে সিজদা থেকে মাথা তুলতেন। তারপর (দ্বিতীয় সিজদার পরে) তিনি বাম পায়ের ওপর বসতেন, যাতে প্রত্যেক হাড় তার স্বস্থানে ফিরে যায়। তারপর তিনি জমিনের ওপর ভর দিয়ে দ্বিতীয় রাকআতের জন্য উঠতেন । সেই রাকআতটিও তিনি প্রথম রাকআতের মতোই আদায় করতেন । তবে তিনি সেটিকে প্রথম রাকআতের চেয়ে সংক্ষিপ্ত করতেন। তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকআত শেষ করে তাশাহুদে বসতেন । যদি সালাত দুই রাকআত বিশিষ্ট হয়, তাহলে

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।