২৭৯ ৪১৮০]। এ ০191 ০১১1 চতুর্থ অধ্যায়: সালাতের পদ্ধতি। ১১০০।২৮০:০১২। 0৪) প্রথম পরিচ্ছেদ: সালাতের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন ফরযই হোক আর নফলই হোক উভয় অবস্থাতেই তিনি কিবলামুখী হয়ে দাঁড়াতেন এবং সুতরার নিকটবর্তী হয়ে দাঁড়াতেন। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন, আর তিনি তাকবীর বলার সাথে দুই হাত উত্তোলন করতেন । তারপর তিনি ডান হাতকে বাম হাতের ওপর দিয়ে বুকের ওপর রাখতেন । তারপর তিনি জমিনের দিকে দৃষ্টি দিতেন। তারপর তিনি বিভিন্ন ধরনের দুআ পড়া শুরু করতেন । সেই দুআগুলোতে তিনি আল্লাহ তাআলার গুণকীর্তন, প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করতেন। তারপর তিনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন । তারপর তিনি বিসমিল্লাহির রহমানির রহীম পাঠ করতেন, কিন্তু এগুলো তিনি স্বরবে পাঠ করতেন না। তারপর তিনি সুরা ফাতিহার প্রতিটি আয়াত থেমে থেমে পাঠ করতেন। সূরা ফাতিহা পাঠ শেষে তিনি আমীন বলতেন । আমীন বলার সময়ে তিনি স্বরবে ও লম্বা করে বলতেন। তারপর তিনি সুরা ফাতিহা পাঠ শেষে অন্য আরেকটি সূরা পাঠ করতেন, যাতে তিনি কখনো দীর্ঘ করতেন, আবার কখনো সংক্ষেপ করতেন । নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে, মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে স্বরবে তিলাওয়াত করতেন। আর যুহর, আসর, মাগরিবের তৃতীয় রাকআত এবং ইশার শেষের দুই রাকআতে নীরবে তিলাওয়াত করতেন । এছাড়াও তিনি জুমআ, দুই ঈদের সালাত, বৃষ্টি প্রার্থনার সালাত, সূর্য ও চন্দ্র গ্রহণের সালাতেও স্বরবে তিলাওয়াত করতেন । তিনি শেষের দুই রাকআতকে প্রথম দুই রাকআতের চেয়ে অর্ধেক পরিমাণ বা কখনো পনের আয়াত তিলাওয়াত করার পরিমাণ সংক্ষিপ্ত করতেন। কখনো তিনি শুধু সূরা আল ফাতিহাই তিলাওয়াত করতেন। তারপর তিনি কিরাআত শেষ করে একটু সময় চুপ থাকতেন । তারপর রফউল ইয়াদাইন করে তাকবীর দিয়ে তিনি রুকৃতে যেতেন । রুকুতে তিনি তার দুই হাতকে দুই হাঁটুর ওপর রাখতেন এবং আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করে রাখতেন। তিনি তার হাতকে হাঁটুর ওপর এমনভাবে রাখতেন, যেন তিনি দুই হাঁটু শক্ত করে ধরে আছেন । তিনি দুই কনুইকে পার্শ্ব থেকে দূরে রাখতেন এবং পিঠকে সোজা করে রাখতেন, এমনকি যদি এর ওপর পানি ঢালা হয়, তাহলে সেটি গড়িয়ে না পড়ে স্থির থাকবে ।
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।