ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

২৭ মুহাম্মাদ সুবহী ইবনে হাসান হাল্লাক এর জীবনী (১৩৭২ হি./১৯৪৫ খ্রি. _ ১৪৩৮ হি./২০১৭ খ্রি.) আবু মুসআব মুহাম্মাদ ইবনু সুবহী ইবনু হাসান হাল্লাক (রহি) “তাফতানাজি' নামক স্থানে জন্মগ্রহণ করেন আর পরবর্তীতে “সানআ' তে হিজরত করে সেখানেই অবস্থান করেন। তিনি সিরিয়াতে ১৩৭২ হি./ ১৯৪৫ থি. জন্মগ্রহণ করেন। লালন পালন: শাইখ ছোট বেলা থেকেই ইসলামী শিষ্টাচারে লালিত পালিত হন । ছোট বেলা থেকেই তিনি তার সমসাময়িক শাইখগণের নিকটে শারঈ জ্ঞানার্জন শুরু করেন এবং যৌবনে পদার্পণ করে তার শহরসহ যেই শহরে তিনি পৌঁছাতে পেরেছিলেন যেমন জর্ডান, সেখানকার আলেমগণের নিকট থেকে জ্ঞানার্জন করেন । জর্ডানে তিনি ছয় মাস অবস্থান করেন, তারপর তিনি ১৯৮১ খ্রিষ্টাব্দে হাজ্জ ও উমরা করার জন্য মক্কাতে আসেন । তারপর তিনি সেই সময় থেকেই ইয়ামানে অবস্থান করেন। আলেমগণের নিকটে তার পড়াশোনা ও যাদের থেকে তিনি ইলম নিয়েছেন: শাইখ হাল্লাক (রহি) হালব, হামা ও দিমাশক শহরে অনেক আলেমের নিকটে আকীদা, কুরআন, উসুলুত তাফসীর, হাদীস, মুসতালাহুল হাদীস, ফিকহ, উসুলুল ফিকহ এবং আরবী ভাষার জ্ঞানার্জন করেন । নিচে সেই শাইখগণের নাম ও যাদের নিকট থেকে যেই ইলম গ্রহণ করেছেন তা বর্ণনা করা হলো। ১-২. শাইখ আব্দুল হুমাইদ ইজ্জ এবং শাইখ খালিদ ইবনু মাহমুদ খাতীব রেহি)। এই আসিম এর রিয়াওয়াতে । ৩. শাইখ মুহাম্মাদ আব্দু দীব এর নিকটে তিনি ১৯৬২ খ্রিষ্টাব্দে ইদলীব শহরে আম ও খাস দারস গ্রহণ করেন। ৪. শাইখ ড. নুরুদ্দীন আতর আল হালবী (রহি) এর নিকটে তিনি ১৯৬৫- ১৯৬৬ খ্রিষ্টাব্দে হালব শহরের ইবরাহীম হুনানূ মাদ্রাসাতে উলুমুল কুরআন ও উলুমুল হাদীস বিষয়ে জ্ঞানার্জন করেন । এছাড়াও ইয়ামান আসার পরেও আরেকবার শাইখের সাথে তার সাক্ষাত হয়। ৫. আল্লামা শাইখ আব্দুল্লাহ সিরাজুদ্দীন (রহি) এর ইলমী মজলিসেও তিনি উপস্থিত হন।

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।