২৭০ কোন সুরা তিলাওয়াত করে, মানুষজনকে ঘুম থেকে বিরত রাখে এবং মুজতাহিদদেরকে তাদের পড়াশোনায় বাধা সৃষ্টি করে । এই সবগুলোই হলো অন্যায় কাজ |9৬ মাসআলা -২: মুয়াযিনের “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময়ে দুই হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে দুই চোখ মাসাহ করা বিদআত । আবূ বকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত। তিনি মুয়াযযিনের “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” বলা শুনলে তার দুই শাহাদাত আঙ্গুলের অগ্রভাগের ভিতরের দিকে চুমু দিলেন এবং তার দুই চোখ মাসাহ করলেন । তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবশ্যক হয়ে যাবে । এই হাদীসটি মাওযু 8৭ মাসআলা -৩: ইমামের আযান দেয়া শরীআতসম্মত নয় এই মর্মে বর্ণনাটি যঈফ । জাবির ইবনু আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইমামকে মুয়াযযিন হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন । এই হাদীসটি যঈফ 1৪৭৮ মাসআলা -৪: যে ব্যক্তি আযান দিবে সেই ইকামত দিবে মর্মে বর্ণনাটি যঈফ । যিয়াদ ইবনুল হারিস আস সুদাঈ (রো) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফজরের প্রথম নিদেশ দিলে আমি আযান দিলাম । তারপর বিলাল (রো) ইকামত দিতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই সুদাঈ আযান দিয়েছে। আর যে ব্যক্তি আযান দিবে সেই ইকামত দিবে । বর্ণনাকারী বলেন, তখন আমিই ইকামত দিলাম । এই হাদীসটি যঈফ |1৮৯] [৪৭৬] তালবীসুল ইবলীস, ১৫৭ পৃ. । [৪৭৭] আল মাকাসিদ, হা/১০২১, আল ফাওয়ায়িদুল মাজমুআত, হা/১৮। [৪৭৮] বাইহাকী, ১/৪৩৩, আল কামিল ইবনু আদী, ১/৩২৩। [৪৭৯] আবু দাউদ, হা/৫১৪, তিরমিযী, হা/১৯৯, ইবনে মাজাহ, হা/৭১৭।
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।