২৬৩ প্রাসঙ্গিক সংযোজন-২৮: ফজরের প্রথম আযানে কি তাছবীব (আস সালাতু খাইরুম মিনান নাউম”) নাকি দ্বিতীয় আযানে? শাইখ আলবানী রহিমাহুল্লাহ তামামুল মিন্নাতে (১৪৬) বলেন, তাছবীব হবে ফজরের প্রথম আযানে, যা ফজরের সময় হওয়ার প্রায় পনেরো মিনিট পূর্বে দেয়া হয়। ইবনু উমার রাদিআল্লাহু আনহুর হাদীস, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে হাইয়া আলাল ফালাহ এরপর প্রথম আযানে “আস সালাতু খাইরুম মিনান নাউম' দুবার বলা হতো । হাদীসটি বাইহাকী (১/৪২৩) ও তাহাবী শারহুল মায়ানীতে (১/৮২) বর্ণনা করেন । এর সনদ হাসান, যেমনটি ইবনু হাজার রহিমাহুল্লাহ বলেছেন। আবু মাহযুরা রাদিআল্লাহু আনহুর হাদীস মৃতলাক, যা ফজরের দুই আযানকেই অন্তর্ভুক্ত করে। অথচ দ্বিতীয় আযান উদ্দেশ্য নয়। কেননা অন্য বর্ণনায় হাদীসটি নিদিষ্ট করে এভাবে এসেছে, “ফজরের প্রথম আযান দিলে এরপর বলবে, আস সালাতু খাইরুম মিনান নাউম, আস সালাতু খাইরুম মিনান নাউম”।” হাদীসটি আবু দাউদ, নাসাঈ, তাহাবী ও অন্যরা বর্ণনা করেন । আবু দাউদে (৫১০- ৫১৬) আবু মাহযুরা রাদিআল্লাহু আনহুর হাদীসটি এসেছে । আর তা ইবনু উমার রাদ্বিআল্লাহু আনহুর হাদীসের সাথে মিলে গেছে। এজন্যই সানয়ানী সুবুলুস সালামে (১/১৬৭-১৬৮) নাসাঈর শব্দের পর বলেন, এই হাদীসটা কায়েদ নিদিষ্ট) করেছে অন্যান্য মুতলাক হাদীসকে । ইবনু রাসলান বলেন, এই বর্ণনাকে ইবনু খুযাইমা রহিমানুল্লাহ বিশুদ্ধ বলেছেন। তিনি বলেন, সুতরাং ফজরের প্রথম আযানে তাছবীব শরীআতসম্মত। কেননা এটা দেয়া এ কথা বুঝানোর জন্য ও সালাতে আসার জন্য । অনুরূপ হাদীস বাইহাকী কুবরাতে আছে, সেখানে বলা হয়েছে আবু মাহযুরা রাদিআল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশে ফজরের প্রথম আযানে তাছবীব দিতেন । আমি (আলবানী) বলছি, সুতরাং “আস সালাতু খাইরুম মিনান নাউম” এটা ফজরের সময় হওয়ার পর মানুষকে ডাকার জন্য যে আযান দেয়া হয় ওই আযানে হবে না, বরং এটা ফজরের প্রথম আযানে দিতে হবে ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগ্রত করার জন্য । আমি (আলবানী) বলছি, এই মাসালা নিয়ে এতা বেশি কথা না থাকার প্রথম কারণ হচ্ছে অধিকাংশ মুসলিম দেশের মুয়াযযিনরা সুন্নাহ অনুযায়ী আমল করে না। দ্বিতীয়ত যারা কিতাবাদি লেখেছেন তারা এ বিষয়ে স্পষ্টভাবে খুব কমই কথা বলেছেন। কেননা তাদের অধিকাংশই (তাদের মাঝে আছেন সাইদ সাবেক) এ বিষয়ে সংক্ষিপ্ত করে আলোচনা করেছেন । হাদীসে যেভাবে স্পষ্ট করে এসেছে যে তাছবীব ফজরের প্রথম আযানে হবে তারা এমন স্পষ্ট করে বণনা করেননি । তবে ইবনু রাসলান ও সানয়ানী স্পষ্ট করে বর্ণনা করেছেন । আল্লাহ তাদের উত্তম বদলা দান করুন । সুতরাং পূবের আলোচনার আলোকে কথা হচ্ছে ফজরের দ্বিতীয় আযানে তাছবীব দেয়া বিদআত, সুন্নাহ পরিপন্থি। এ বিষয়টা আরো মারাত্মক পর্যায়ে চলে যায় ফজরের প্রথম আযানে তাছবীব না দিয়ে দ্বিতীয় আযানে তাছবীব দেয়ার ক্ষেত্রে লেগে থাকা।
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।