২৫৩ প্রাসঙ্গিক সংযোজন-২৭: যে সময়ে সালাত পড়া নিষিদ্ধ এর সংখ্যা প্রথম মত: আসরের সালাতের পর থেকে সূর্য ডুবা পযন্ত । এটা বিশুদ্ধ কথা । তবে এর মাঝে মতভেদ আছে যা অচিরেই আসছে। দ্বিতীয় মত: ফজরের সালাতের পর । এটা সঠিক কথা । তবে এর মাঝে মতভেদ আছে যা অচিরেই একটা মাসআলার পর আসছে ইনশাআল্লাহ । তৃতীয় মত: সূর্য উঠে এক তীর পরিমাণ ওপরে উঠা পযন্ত । ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ বলেন, এই সময়টা সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পযন্ত । অর্থাৎ সময়টা বেশি দীর্ঘনয় । তবে সতর্কতাবশত পনেরো মিনিট পযন্ত । চতুর্থ মত: সূর্য মাথা বরাবর থেকে ঢলে যাওয়া পযন্ত সময় । অর্থাৎ সূর্য আসমানের মাঝ থেকে পশ্চিম দিকে ঢলে যাওয়া সময় পযন্ত । এটা হলো অধিকাংশ বিদ্বানের মত । ইমাম মালেক, তার ছাত্ররা, হাসান, তাউস, আওযায়ীর এক বর্ণনা অনুযায়ী ও খিরাকী তাদের মত হলো সূর্য ঢলে যাওয়ার সময় সালাত জাযেয় আছে। অধিকাংশ বিদ্বানের দলীল: যে হাদীসের আলোচনা একটু পর আসছে সেটা এ বিষয়ে স্পষ্ট দলীল অনুরূপভাবে মুসলিমে (৮৩২) বর্ণিত আমর ইবনু আবাসার হাদীস, সেখানে আছে, “তারপর সালাত পড়ো, যতক্ষণ না ছায়া একতীর পরিমাণ হবে । কেননা ওই সময় সালাতকে উপস্থিত করা হয় । তারপর সালাত পড়বে না। কেননা ওই সময় জাহান্নামকে প্রজ্বলিত করা হয়। আবার ছায়া দেখা দিলে আসর সালাত পড়া পযন্ত সালাত পড়ো । কেননা ওই সময় সালাতকে উপস্থিত করা হয়। তারপর সূর্য ডুবা অবধি সালাত পড়বে না। কেননা ওই সময় সূর্য শয়তানের দুই শিঙের মাঝে ডুবে যায় ও ওইসময় কাফেররা সালাত পড়ে” । ইমাম মালেক রহিমাহুল্লাহ ও তার সাথে যারা আছেন তাদের দলীল: জুমার দিন সূর্য ঢলার সময় যখন ইমাম মিম্বারে আরোহণ করে, তখন পৃথিবীর সকল প্রান্তের মুসলিমরা নফল সালাত পড়াকে জায়েয মনে করেন । তারা উকবা রাদ্িআল্লাহু আনহুর হাদীস ও যে সকল হাদীস তার হাদীসের মতো এর ব্যাখ্যা এভাবে করেন যে, এ সকল হাদীস মুসলিমদের আমলের ইজমার মাধ্যমে রহিত হয়ে গেছে অথবা এর দ্বারা উদ্দেশ্য হলো ফরয সালাত । এ বিষয়ে সঠিক কথা হচ্ছে অধিকাংশ বিদ্বানের মত। পঞ্চম মত: সূর্য ডুবার জন্য যখন ঝুঁকে যায় তখন । শাইখ ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ বলেন, সূর্য ডুবার সময় যখন সূযটা থালার মতো স্পষ্ট প্রকাশিত হয় তখন থেকে পরিপৃণভাবে সূর্য ডুবা পযন্ত হচ্ছে সালাত পড়ার নিষিদ্ধ সময়। শেষের তিনটি মত যারা দিয়েছেন তাদের দলীল: মুসলিমে (৮৩১) বর্ণিত উকবা ইবনু আমের রাদিআল্লাহু আনহুর হাদীস, তিনি বলেন, তিন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সালাত পড়তে ও আমাদের মৃতদের দাফন করতে নিষেধ করেন । সূর্য পরিপূর্ণভাবে
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।