২৪৩ যে ব্যক্তি সূর্য ওঠার পূর্বে ফজরের সালাতের এক রাকআত পায়, সে ফজরের সালাত পেল। আর যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে আসরের সালাতের এক রাকআত পেলো সে আসরের সালাত পেল । এই হাদীসটি সহীহ |] এই বিধানটি আম (ব্যাপক) বিধান, যা প্রতিটি সালাতের জন্যই প্রযোজ্য । কেননা আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ু 2১০0 এস ২৫ 2১ ৩০ 8৫ এস 26 যে ব্যক্তি কোন সালাতের এক রাকআত পায়, সে পুরো সালাত পেলো । এই হাদীসটি সহীহ 11৪১৫] ১৩. সালাত পরিত্যাগকারীর বিধান । মুসলিমগণ একমত যে, কোন ব্যক্তি যদি সালাতের বিধানকে অস্বীকার করে সালাত পরিত্যাগ করে, তাহলে সে কাফির এবং ইসলাম থেকে বেরিয়ে যাবে । পক্ষান্তরে যে ব্যক্তি এর ওপর ঈমান আনে, সালাত যে ফরয বিধান তা বিশ্বাস করে, কিন্তু অলসতা অবহেলার কারণে সালাত পরিত্যাগ করে, তার বিধানের বিষয়ে মতভেদ রয়েছে । এই মতভেদের কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে বর্ণিত হাদীসগুলোতে সালাত পরিত্যাগকারীকে কাফির বলা হয়েছে, তাতে সালাতের বিধান অস্বীকার করে পরিত্যাগ করা এবং অলসতার কারণে পরিত্যাগ করা এই দুইয়ের মাঝে কোন পার্থক্য করা হয়নি। জাবির ইবনু আব্দুল্লাহ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2১৩০) ঠা 80 85 81 ৬৪ বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। এই হাদীসটি সহীহ |1৯৬] বুরাইদাহ (রা) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 2 ২5 উড তক 2১৩০ 5 উ ৬০ ০ [8১৪] সহীহ বুখারী, হা/৫৭৯, সহীহ মুসলিম, হা/৬০৮। [৪১৫] সহীহ বুখারী, হা/৫৮০, সহীহ মুসলিম, হা/৬০৭। [৪১৬] সহীহ মুসলিম, হা/৮২, আবূ দাউদ, হা/৪৬৭৮, তিরমিযী, হা/২৬২০, ইবনে মাজাহ, হা/১০৭৮।
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।