২৩২ সালাতের জন্য একবার গোসল করবে । আর প্রত্যেক সালাতের জন্য একবার করে ওযু করবে । একই কথা হাসান বসরী বলেছেন । শাবী বলেছেন: যদি সে প্রত্যেক দিন একবার করে গোসল করে, তাহলে সেটা তার জন্য যথেষ্ট হবে । তৃতীয় মত: প্রত্যেক সালাতের জন্য একবার করে গোসল করতে হবে । এই মতটি “আলী, ইবনু আব্বাস, ইবনু উমার, ইবনুষ যুবাইর রাদিআল্লাহু আনহুম ও আতা বিন আবী রাবাহ থেকে বর্ণিত হয়েছে। চতুর্থ মত: যুহর ও আসর এক গোসল দ্বারা আদায় করবে । আর মাগরিব ও “এশা এক গোসল দ্বারা আদায় করবে । আর ফজরের জন্য আরো একবার গোসল করবে । এই মতটি ইবনু আব্বাস রাদ্বিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে। এটা তার থেকে বর্ণিত তৃতীয় মত। পঞ্চম মত: প্রত্যেক সালাতের জন্য ইস্তিহাযাগ্রস্ত নারীকে ওযু করতে হবে না। তবে যদি অন্য কোনো নাপাকি সংঘটিত হয়, তাহলে পুনরায় তাকে ওযু করতে হবে । যেমন: প্রস্রাব, বায়ু নির্গমন, ইত্যাদি । যেগ্তলো ওযূ ভঙ্গের কারণ । এই মতটি ইবনু রবীআহ থেকে বর্ণিত। যা মালেক, ইকরিমা ও আইয়ুব সাখতিয়ানী থেকে বণিত। প্রাধান্যযোগ্য মত: প্রথম মতটি ৷ আর ইস্তিহাযাগ্রস্ত নারীর জন্য ওয়াজিব হল, হায়েয থেকে মুক্ত হওয়ার পরে গোসল করা। এরপরে সে প্রত্যেক সালাতের জন্য একবার করে ওযু করবে । আর প্রত্যেক সালাতের জন্য একবার করে গোসল করাকে ওয়াজিব সাব্যস্ত করার বিষয়ে কোনো সহীহ দলীল নেই। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। দ্রষ্টব্য: আল আওসাত (২/১৫৮), আল ইসতিযকার (৩/২২৬), আল বিদায়াহ (১/১৫৪), আল মাজমূ* (২/৫৫৩), আল ফাতহ (১/৪২৭)। মিসকুল খিতাম ১/২৫৭।
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।