২২৪ করে নেয়া। এই হাদীসটি ইমাম বুখারী ও ইমাম মুসরিমসহ অন্যান্যরা বর্ণনা করেছেন আর এই শব্দগুলো ইমাম মুসলিম (রহি) এর । শরীআত প্রণেতা তার জন্য এটি বিশেষ ওয়াক্ত হিসেবে নিধারণ করেছেন। সুতরাং এমন ব্যক্তিকে যেমনভাবে আদেশ করা হয়েছে সেভাবেই সে সালাত আদায় করবে এবং সে ওযু ও গোসলের জন্য পানি ব্যবহার করবে । আর এতে তার ওয়াক্ত শেষ হওয়ার কোন আশংকা নেই । সুতরাং প্রমাণিত হলো যে, এমন ব্যক্তির জন্য তায়াম্মুম করা জায়েয নয় । এটিই হলো শাইখুল ইসলাম ইবনু তায়মিয়্যা (রহি) এর পছন্দনীয় মত। আর “আল মাসাইলুল মারিদিনীয়্যা” কিতাবে বর্ণনা করা হয়েছে যে, এটি অধিকাংশ আলেমের মত। পক্ষান্তরে প্রথম অবস্থাতে, আসল হলো, পানি ব্যবহার করতে হবে এবং পানি ব্যবহার করতে সক্ষম হলে তায়াম্মুম করা জায়েয নয়। সুতরাং প্রথম অবস্থাতেও আবশ্যক হলো পানি ব্যবহার করা । পানি ব্যবহার করে যদি সালাত পায়, তাহলে সেটি তো অনেক ভালো । আর যদি সালাত ছুটে যায়, তাহলে সে যেন একমাত্র নিজেকেই তিরক্কৃত করে । কেননা এই পরিণতির জন্য সে নিজেই দায়ী। আর এই মতের ওপরই আমার অন্তর প্রশান্ত হয় এবং আমার বক্ষ প্রসারিত হয়, যদিও শাইখুল ইসলাম রেহি)সহ আরো অনেকে বলেছেন যে, এমন অবস্থাতে সে তায়াম্মুম করে সালাত আদায় করবে । আর আল্লাহ তাআলাই অধিক অবগত । তারপর আমি যেই মতটি বর্ণনা করলাম, সেই মতের পক্ষেই ইমাম শাওকানী (রহি) কে থাকতে দেখেছি ॥1৩৮০] 2০৮০০০১1৪80) ১৪ ১৪৬ ০ দশম অধ্যায়: হায়েয, নিফাস ও ইস্তেহাযা ০০৫৯ 20981 0এ। প্রথম পরিচ্ছেদ: হায়েয (খতুম্রাব) ১. হায়েষের পরিচয় । শাব্দিক অর্থে, হায়েয অর্থ হলো প্রবাহিত হওয়া । এটি দিয়ে উদ্দেশ্য হলো, সন্তান প্রসব করা ছাড়াই এবং কুমারীত্ব নষ্ট হওয়া ছাড়াই সুস্থ অবস্থাতে মহিলাদের লজ্জাস্থান দিয়ে যেই রক্ত বের হয় সেটিই হলো হায়েয । [৩৮০] তামামুল মিন্নাহ, ১৩২-১৩৩ পৃ, সাইলুল জাররার, ১/১২৬-১২৭।
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।