ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

২২০ হয়েছে। ভরষ্টব্: আল মাজমু' (২/২৬৮), তাফসিরুল কুরতুবী (৫/২০৮), আহকামুত তায়াম্মুম (৩৪৯) । মিসকুল খিতাম ১/২২৪। প্রাসঙ্গিক সংযোজন-২৪: দুই হাতের তালু ছ্বারা জমিনে আঘাত করার পরে দুই হাত ঝেড়ে ফেলা বা ফুঁ দেয়ার বিধান সহীহ বুখারীতে (৩৩৮), সহীহ মুসলিমে (৩৬৮) আম্মার রাদিআল্লাহু আনহুর হাদীসে বর্ণিত হয়েছে: অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাতের তালু দ্বারা মাটিতে আঘাত করলেন, এরপরে উভয় হাতে ফুঁ দিলেন। আর বুখারীতে (২৪৭) এবং মুসলিমে (৩৬৮) হাদীসটি বর্ণিত হয়েছে । মুসলিমের শব্দ হল: এরপরে তিনি দুই হাত ঝাড়া দিলেন। আর বুখারীর শব্দ হল: তিনি হাতটি ঝেড়ে ফেললেন । মাসআলার বিধান হল: প্রথম মত: মুস্তাহাব ৷ এটা আবু হানীফা, মালেক ও সাওরীর মত । তাদের মতে এর উদ্দেশ্য হল: হাতে লেগে থাকা ধুলা-মাটি দূর করা। কারণ, মাটি দ্বারা তায়াম্মুমকারীর জন্য তার হাতে উক্ত মাটির ধুলা লেগে থাকা শর্ত নয়। দ্বিতীয় মত: মুস্তাহাব । এটা শাফেয়ীগণ ও ইসহাকের মত। তাদের মতে এর দ্বারা উদ্দেশ্য হল: যদি মাটির পরিমাণ হালকা হয়, তাহলে সেটা কমিয়ে ফেলা । যাতে করে ফুঁ দেয়া বা ঝেড়ে ফেলার পরে পরিমাণ মত মাটি হাতে লেগে থাকে । কারণ, তারা তায়াম্মুমের ক্ষেত্রে হাতে মাটি লেগে থাকাকে শর্ত বলেছেন । যেমনটি পূর্বে অতিবাহিত হয়েছে। তৃতীয় মত: আহমাদ বলেছেন: এটা করা বা না করাতে কোনো সমস্যা নেই । ইবনে মুনযির এই মতটিকে গ্রহণ করেছেন। সঠিক মত: শাফেয়ীগণ ও ইসহাকের মতটি। শারবিনী রহিমাুল্লাহ বলেছেন: দুই হাত বিদ্যমান ধুলা বা এর স্থলাভিষিক্ত উপাদান হ্রাস করা হবে ঝেড়ে ফেলার মাধ্যমে অথবা ফুঁ দিয়ে। যদি পরিমাণে বেশি হয়। এতটুকু পরিমাণ কমানো হবে, যাতে প্রয়োজন পরিমাণ ধুলা হাতে অবশিষ্ট থাকে । আম্মার রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত ও অন্যান্য হাদীসের ভিত্তিতে এবং তার চেহারা যাতে কুৎসিত না হয়। আর তায়াম্মুমের অঙ্গসমূহ থেকে মাটি মুছে ফেলার ক্ষেত্রে সবেত্তিম পন্থা হল, সালাত শেষ না হওয়া পযন্ত এটা করবে না। যেমনটি তিনি “আল উম্ম” গ্রন্থে স্পষ্টভাবে বলেছেন । দরষ্টব্য: আল ইশরাফ (১/২৭৭), আল ফাতহ লি ইবনি রাজাব (২/২৩৭), মুগনিল মুহতাজ (১/১৭০), আহকামুত তায়াম্মুম (৩৭১) । মিসকুল খিতাম ১/২২৩।

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।