ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

২১৯ প্রাসঙ্গিক সংযোজন-২২: তায়াম্মুমে বিসমিল্লাহ বলার বিধান ওযুর আলোচনায় বিসমিল্লাহ সম্পর্কিত বিধান ব্যাখ্যা করা হয়েছে। এবং এই বিষয়ক মতানৈক্য উল্লেখ করা হয়েছে। সহীহ মত হল: বিসমিল্লাহ বলা মুস্তাহাব। একইভাবে এখানেও । শায়েখ ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ বলেছেন: এখানে বিসমিল্লাহ বলার বিধান ওযুতে বিসমিল্লাহ বলার বিধানের ন্যায়। মতানৈক্য ও মাযহাবের দিক থেকে । যেহেতু তায়াম্মুম বিকল্প কাজ। আর বিকল্প কাজে মূল কাজের বিধান প্রযোজ্য হয়। দ্রষ্টব্য: আশ শারহুল মুমতি' (১/৪০১), আল মুগনী (১/২৫১)। মিসকুল খিতাম ১/২৩২। প্রাসঙ্গিক সংযোজন-২৩: মুখমণ্ডল ও দুই হাতের মাঝে তারতীব রক্ষা করার বিধান প্রথম মত: মুখমগ্ডলকে দুই হাতের পূর্বে মাসাহ করা মুস্তাহাব, ওয়াজিব নয়। এটা হানাফী ও মালেকী মাযহাবের মত এবং হাম্বলী মাযহাবের একটি মত। তাদের দলীল হল: আল্লাহ তাআলা বলেছেন: “তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতসমূহ মাসাহ করো” (আল মায়িদা ৫: ৬)। উক্ত আয়াতে হাতসমূহকে মুখমণ্ডলের সাথে 95 অক্ষর দ্বারা আতফ (সংযুক্ত) করা হয়েছে। কিন্তু 91- অক্ষরটি তারতীবের দাবি রাখে না। বরং এটা সাধারণ অংশীদারত্ব বুঝায়। তারা এটাকে মুস্তাহাব বলেছেন। কারণ, আল্লাহ তা'আলা মুখমণ্ডল দ্বারা প্রারস্ত করেছেন। সহীহ মুসলিমে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজ্জের বিবরণ সম্বলিত জাবির রাদ্বিআল্লাহু আনহুর দীর্ঘ হাদীসে (১২১৮) বর্ণিত হয়েছে: “যখন তিনি সাফা পাহাড়ের নিকটবর্তী হলেন, এই আয়াত পাঠ করলেন: “নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন” (আল বাকারা: ১৫৮), আল্লাহ যা দ্বারা শুরু করেছেন, আমিও তা দ্বারাই শুরু করব”। সুতরাং তিনি সাফা পাহাড় থেকে শুরু করলেন। তারা আম্মার রাদ্বিআল্লাহু আনহুর হাদীস দ্বারাও দলীল পেশ করেছেন। সেই হাদীসে মুখমগ্ডলের পূর্বে দুই হাত থেকে শুরু করার বিবরণ রয়েছে। দ্বিতীয় মত: আগে মুখমণ্ডল, পরে দুই হাত এই পদ্ধতিতে তারতীব রক্ষা করা ওয়াজিব। এটা শাফেয়ী ও হাম্বলীদের মাযহাব । তাদের দলীল হল: আল্লাহ তা“আলার বাণী: “তোমরা মুখমণ্ডল ও দুই হাত মাটি দ্বারা মাসাহ করো” (আল মায়িদা ৫: ৬) | এই জন্য তিনি মুখমণ্ডল দ্বারা শুরু করেছেন । একইভাবে আম্মার রাদিআল্লাহু আনহুর হাদীস, যা লেখক উল্লেখ করেছেন, উক্ত হাদীসের অধিকাংশ বণনায়, দুই হাতের পূর্বে মুখমণ্ডল মাসাহ করার বিবরণ আগে এসেছে। যেমন: সহীহ বুখারী (৩৩৮), (৩৩৯), একইভাবে সহীহ মুসলিম (৩৬৮)। তারা প্রথম মতের সাথে বর্ণিত জাবির রাদিআল্লাহু আনহুর হাদীস দ্বারাও দলীল পেশ করেছেন । হাদীসটির শব্দ হল: “তোমরা সেটা দ্বারা শুরু করো, যা দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন” । আদেশসূচক শব্দে নাসায়ি বণনা করেছেন । কিন্তু মাহফুয বর্ণনা হল: যেটা মুসলিমে বর্ণিত হয়েছে। যেখানে খবর তথা সংবাদসূচক শব্দে বর্ণিত

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।