ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

২১৮ প্রাসঙ্গিক সংযোজন-২০: তায়াম্মুম করার পদ্ধতি প্রথম মত: তায়াম্মুম হল: একবার মাটিতে হাত দ্বারা আঘাত করে সেটা দ্বারা মুখমণ্ডল ও দুই হাত কবজি পযন্ত মাসাহ করা । এটা আতা, আওযায়ী, মাকহুল, শাবী, ইবনুল মুসায়্যিব, নাখঈ, আহমাদ, ইসহাক ও ইবনুল মুনযিরের মত। এমতটি খাত্তাবী প্রায় সকল আহলুল হাদীস আলেমগণ থেকে বর্ণনা করেছেন । এই মতের দলীল হল: আম্মার রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, যা লেখক উল্লেখ করেছেন । দ্বিতীয় মত: তায়াম্মুম হল দুইবার মাটিতে হাত দ্বারা আঘাত করার নাম। একবার চেহারা হাদীসটি দ্বারাকুতনী (১/১৭৯)। এটা দুর্বল মারফু' হাদীস । উক্ত হাদীসের বিষয়ে সঠিক মত হল: হাদীসটি মাওকুফ | দারাকুতনী ও বায়হাকী হাদীসটি মাওকুফ হওয়াকে প্রাধান্য দিয়েছেন। নববী রহিমাহুল্লাহ এটা “শাফেয়ীদের মত' এই বিষয়টি উল্লেখ করে বলেছেন: আমাদের মাযহাবের আলেমগণ অনেকগুলো বিষয় দ্বারা দলীল পেশ করেছেন, যেগুলো দ্বারা উক্ত বিষয়ে দলীল সাব্যস্ত হয় না। ফলে সেগুলো আমি পরিত্যাগ করেছি। দলীলগুলোর মধ্যে তুলনামূলক সবচেয়ে শক্তিশালী দলীল হল: আল্লাহ তা“আলা ওযূতে দুই হাত কনুই পযন্ত ধৌত করতে আদেশ দিয়েছেন । আয়াতের শেষে তিনি বলেছেন: “যদি এরপরে তোমরা পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো । তোমাদের মুখমণ্ডল ও হাতসমূহ মাসাহ করো” (আল মায়িদা ৫: ৬) | আয়াতটির মর্ম থেকে উদ্ভাবিত দলীলের বাহ্যিক দাবি হল: আয়াতটির প্রথমাংশে স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে কনুইয়ের কথা । আর এখানে বর্ণিত মুতলাক শব্দটিকে (তোমাদের হাতসমূহ) বিশেষত উক্ত মুকাইয়্যাদ শব্দটির অথেই প্রয়োগ করা হয়েছে। প্রাধান্যযোগ্য মত: প্রথম মতটি । আম্মার রাদিআল্লাহু আনহুর হাদীসের ভিত্তিতে । তিনি হাদীসটি বণনা করেছেন এবং উক্ত হাদীসের ভিত্তিতে তিনি এ মতানুসারেই ফতোয়া দিতেন। দ্রষ্টব্য: আল আওসাত (২/৪৭), আল ইসতিযকার (৩/১৬২), আল মুগনী (১/২৪৪), আল মাজমু' (২/২৪৩), আল ফাতাওয়া (২১/৪২২), ইবনু রাজাব (২/২৫৬)। মিসকুল খিতাম ১/২৩১। প্রাসঙ্গিক সংযোজন-২১: তায়াম্মুূমে নিয়্যাতের বিধান মাসআলাটি ইতোপূর্বে অতিবাহিত হয়েছে । আর নিয়্যাত করা ওযূ, গোসল ও তায়াম্মুমে ওয়াজিব । মিসকুল খিতাম ১/২৩২।

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।