ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

১৯৫ ওযু করছিলেন। তিনি তার মুখমণ্ডল এবং দু'হাত ধুলেন এবং তার মাথা মাসাহ করলেন ও উভয় মোজার উপর মাসাহ করলেন । এই হাদীসটি সহীহ |/৩] মাসআলা -৫: ওযুর অঙ্গগুলো ধৌত করার সময়ে পঠিত দুআর কোন ভিত্তি নেই। আশ শীরাযী (রহি) বলেন, অনেকে ওযুর দুআর চেয়ে বাড়তি আরো দুআ বলেন । মুখমণ্ডল ধৌত করার সময়ে বলে, হে আল্লাহ! যেদিন মুখমগ্লসমূহ কালো হয়ে যাবে সেদিন আপনি আমার মুখমগ্জল উজ্জল করুন । হাত ধৌত করার সময়ে বলে, হে আল্লাহ! আমাকে আমার আমলনামা ডান হাতে দিয়েন, বাম হাতে নয় । মাথা মাসাহ করার সময়ে বলে, হে আল্লাহ! আমার চুল ও চামড়াকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিন। কান মাসাহ করার সময়ে বলে, হে আল্লাহ! আপনি আমাকে তাদের অন্তভূক্তি করুন, যারা শোনার পরে উত্তম কথার অনুসরণ করে । আর দুই পা ধৌত করার সময়ে বলে, হে আল্লাহ! আমার পা কে সীরাতে মুস্তাকীমের ওপর অটল রাখুন ২৩ ইমাম নববী (রহি) বলেন, বর্ণিত এই দুআর কোন ভিত্তি নেই । এই দুআটি আমাদের অনেক সাথীই বর্ণনা করেছেন, কিন্তু পূর্ববতীদের কেউই এটি বর্ণনা করেননি । মাওয়ারিদী এই দুআতে আরো অতিরিক্ত বর্ণনা করে বলেন, কুলি করার সময়ে বলবে, হে আল্লাহ! আপনি আমাকে আপনার নাবীর হাওয থেকে পান পান করায়েন, যেই পানি পান করে আমি আর পিপাসিত হবো না। নাকে পানি দেয়ার সময়ে বলবে, হে আল্লাহ! আপনার নিয়ামতসমূহের ও জান্নাতের সুগন্ধি থেকে আমাকে বঞ্চিত করবেন না। আর মাথা মাসাহ করার সময়ে বলবে, হে আল্লাহ! যেদিন আপনার দেয়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন আপনি আমাকে আপনার আরশের নিচে ছায়া দান করিয়েন ॥5২৪, মাসআলা -৬: হাসলে ওযু ভঙ্গ হয় মর্মে কোন হাদীস প্রমাণিত নয়। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১৫০] ৮০9। ১৩৫ ১১৩ ও ৩৩০ ৩৪ সালাতে যে ব্যক্তি স্বশব্দে হাসে, সে যেন আবার ওযু করে এবং আবার সালাত আদায় করে। এই হাদীসটি খুবই দুবল ।৩২৫ [৩২২] সহীহ বুখারী, হা/১৮২, সহীহ মুসলিম, হা/২৭৪। [৩২৩] আল মাজমূ, ১/৪৮৬। [৩২৪] আল মাজমু, ১/৪৮৯। [৩২৫] দারাকুতনী, ১/১৬৪, ইবনু আদী, ৩/১০২৭।

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।