১৮২ “পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কুরআন স্পর্শ না করে” ৷ হাসান: মুয়াত্তা মালেক ১/১৯৯। যাহিরী রহিমাহুল্লাহ স্পর্শ করা বৈধ মনে করেন । তিনি দলীল দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কায়সারের কাছে চিঠি লিখলে তার চিঠিতে একটা আয়াত ছিল। হাকাম ও হাম্মাদ রহিমাহুমাল্লাহ হাতের উপরিভাগ দিয়ে স্পর্শ করা জায়েয মনে করেন। কেননা সাধারণত হাতের পেটের অংশ দিয়েই স্পর্শ করা হয়ে থাকে, তাই এই নিষেধাজ্ঞা শুধু এর সাথেই সম্পৃক্ত হবে । অধিকাংশ বিদ্বানের দলীলের প্রত্যুত্তর তারা এভাবে দিয়েছেন যে, আয়াত দ্বারা ফেরেশতাদের বুঝানো হয়েছে, যা পূবের আয়াত দ্বারা বুঝা যাচ্ছে। হাদীসের ব্যাপারে ইমাম শাওকানী রহিমাহুল্লাহ নাইলুল আওতারে (১/৩২০) বলেন, “তাহের' শব্দটা মুশতারাক (ব্যাপক) অর্থবোধক, যা মুমিন, ছোট নাপাকি ও বড় নাপাকি বুঝায়; অথচ তাদের শরীরে কোনো নাপাকি নেই। যারা বলেছেন কুরআন স্পর্শ করা বৈধ আছে তারা সকল অর্থকে একাকার করে ফেলেছেন । সঠিক মত হচ্ছে মুশতারাক হলো মুজমাল (সংক্ষিপ্ত), (অস্পষ্ট) স্পষ্ট না হওয়া অবধি এর উপর আমল করা যাবে না। তারপর তিনি এই হাদীস দিয়ে দলীল দেন, তাহ ৩ শি ০! “নিশ্চয় মুসলিম নাপাক হয় না”। সহীহ বুখারী হা/২৮৩। হাদীস দ্বারা উদ্দেশ্য হচ্ছে, পবিভ্র ব্যক্তি ছাড়া কুরআন স্পর্শ করবে না, মানে মুমিন ছাড়া স্পর্শ করবে না। এই মতকে আল্লামা আলবানী ও শাইখ মুকবিল রহিমাহুমাল্লাহ প্রাধান্য দিয়েছেন। আবু আবিল্লাহ বলেন, ইবনু কুদামা রহিমাহুল্লাহর বক্তব্য যে, দাউদ যাহেরী ছাড়া আর কেউ এর বিপরীত মত পোষণ করেছেন বলে আমরা জানি না*, কিন্তু দাউদ যাহেরীই শুধু এর বিপরীত মত পোষণকারী নন। বরং তিনি ছাড়াও আবু রাযীন, মুহাম্মাদ ইবনু সীরীন রহিমাহুমাল্লাহও এর বিপরীত মত পোষণ করেছেন । যেমনটি মুসান্নাফ ইবনু আবী শায়বা হতে বর্ণিত হয়েছে। তারা উভয়েই পবিত্র অবস্থা ছাড়াও মুসহাফ স্পর্শ করাকে বৈধ বলেছেন। আর হাদীসে রয়েছে যে, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না" এটি সম্পর্কে সঠিক মত হলো, এখানে পবিত্র ব্যক্তি দিয়ে উদ্দেশ্য হলো, ছোট ও বড় সকল অপবিত্রতা থেকে পবিত্র ব্যক্তি । আব্দুর রাষযাক রহিমাহুল্লাহ থেকে বর্ণিত এই হাদীসে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রসঙ্গ এমনটিই প্রমাণ করে, যেমনটি পৃবেই বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, পবিত্র অবস্থা ছাড়া কুরআন স্পর্শ করবে না'। আর এটি স্পষ্ট যে, এখানে পবিত্রতা বলে দুই ধরনের (ছোট ও বড়) অপবিত্রতা থেকেই পবিত্র হওয়া উদ্দেশ্য ।
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।