ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

১৭৯ প্রাসঙ্গিক সংযোজন-১৪: দীনত্যাগ করলে কি ওযু ভঙ্গ হবে? প্রথম মত: দীনত্যাগ এর দ্বারা ওযু ভঙ্গ হয়। এটা আওযাঈ, আহমাদ ও আবু সাওর এর মত । দলীল হল: আল্লাহ তা'আলার বাণী: €৩:৩ ওএপ্র জা “যদি আপনি শিরক করেন, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে” । (সুরা আয যুমার ৩৯:৬৫), আর পবিত্রতা একটি আমল । দ্বিতীয় মত: এর দ্বারা ওযু ভঙ্গ হবে না। এটা আবু হানীফা, মালেক ও শাফেয়ীর মত। এই মতের পক্ষে দলীল হল: আল্লাহ তাআলার বাণী: ্ রা ৫ ০ শু চা 20521 ৩০৮ এ)৬ ৫ 555 ০৪ ১৯১৩৪ ১ ৩৯ “তোমাদের মধ্য যারা নিজেদের দীনকে পরিত্যাগ করবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের আমলসমূহ বাতিল হয়ে যাবে” । (সূরা আল বাকারা ২:২১৭)। এই আয়াতে আমল বাতিল হওয়ার বিষয়টিকে মৃত্যুর সাথে শরতযুক্ত করা হয়েছে। আর যেহেতু আমলসমূহ পবিত্র বিষয়, তাই ধমত্যাগের দ্বারা ওযু বাতিল হবে না । উদাহরণস্বরূপ, অপবিভ্রতার কারণে কৃত ফরয গোসল। অগ্রাধিকারযোগ্য মত: দ্বিতীয় মতটি অগ্রাধিকারযোগ্য ৷ আল্লাহই সবচেয়ে ভালো জানেন। মিসকুল খিতাম ১/২৩। প্রাসঙ্গিক সংযোজন-১৫: বমি করলে কি ওযু ভঙ্গ হবে? এই বিষয়ে মতানৈক্য রয়েছে । সঠিক মত হল: ওযু ভঙ্গ হবে না । যেহেতু এই বিষয়ে কোনো দলীল সাব্যস্ত হয়নি । আর মাদান বিন আবি তালহার সুত্রে বর্ণিত বণনাটি, আবুদ দারদা রাদিআল্লাহু আনহু তাকে বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বমি করলেন, এরপর সিয়াম ভেঙ্গে ফেললেন । এরপর সাওবান এর সঙ্গে আমার সাক্ষাৎ হলে তাকে আমি জিজ্ঞেস করলাম: আবুদ দারদা আমাকে বণনা করেছেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করে সিয়াম ভেঙ্গে ফেলেছেন? তিনি বললেন: তিনি সত্য বলেছেন । আর আমিই তার ওযুর পানি ঢেলে দিয়েছি” হাদীসটি আবু দাউদ (২৩৮১) বর্ণনা করেছেন। সনদ সহীহ । হাদীসটি আমাদের শায়েখ (রহিমাহুল্লাহ) এর “সহীহ মুসনাদ? গ্রন্থে ১০৩৯) বর্ণিত হয়েছে। এই হাদীসটিতে বমি ওযু ভঙ্গকারী এমন কথা বলা হয়নি । এমনও হতে পারে যে, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ছিলেন, তাই ওযু করেছেন । মিসকুল খিতাম ১/২৩।

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।