১৭৭ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঘুম থেকে জাগ্রত হওয়া ব্যক্তিকে ওযু করতে বলেছেন ।২৭৭] ৩. আকল বা বিবেক হারিয়ে গেলে । ইবনু রুশদ আল হাফীদ (রহি) বলেন, এটি জেনে রাখা উচিত যে, অধিকাংশ আলেমের মতে, বিবেক হারিয়ে গেলে ওযু করা আবশ্যক । আর সেই বিবেক হারানোটা অজ্ঞান হওয়া বা পাগল হওয়া বা নেশাগ্রস্ত হওয়ার কারণেই হোক । অধিকাংশ আলেম এটিকে ঘুমের সাথে কিয়াস করেছেন । অর্থাৎ তারা মনে করেছেন যে, যদি ঘুমের কারণে ওযু ভঙ্গ হওয়াকে আবশ্যক করে, যেটি হলো অধিকাংশ ক্ষেত্রে অপবিত্র হওয়ার কারণ, তাহলে বিবেক হারিয়ে গেলে ওযু ভঙ্গ হওয়াটা আরো বেশি যুক্তিযুক্ত 1২৭৮ ৪. কামনার সাথে কোন কাপড় ব্যতীত পুরুষাঙ্গ স্পর্শ করলে । বুসরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 5 2515215 কোন ব্যক্তি নিজ পুরুষাঙ্গ স্পর্শ করলে সে যেন ওযু করে । এই হাদীসটি সহীহ ॥২৭৯] তালক ইবনু আলী (রো) থেকে বর্ণিত। তিনি বলেন, এ 0১০ ৪ 5 তে ব্ত 429253597০০ 4৩ এ ৮০4 ০৯০ 4 ৩০৫ 13555 3152059055৭ ৬ ৩865 2153 ৩৮৬ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলাম । তখন সম্ভাব্য এক বেদুইন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসূল! কোন ব্যক্তি ওযু করার পর নিজ পুরুষাঙ্গ স্পর্শ করলে তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তো তোমার শরীরের একটি অংশ মাত্র ৷ এই হাদীসটি সহীহ ।২৮০] শাইখ আলবানী (রহি) বলেন, “এটি তো তোমার শরীরের একটি অংশ মাত্র' এতে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে যে, যেই স্পর্শ করাতে ওযূ করা আবশ্যক হয় না, সেটি হলো উত্তেজনা বা কামনা ছাড়াই স্পর্শ করা । কেননা এই অবস্থাতে পুরুষাঙ্গ স্পর্শ করাটা শরীরের অন্য অঙ্গ [২৭৭] তামামুল মিন্নাহ, ১০০ পৃ. । [২৭৮] বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতিল মুকতাসিদ, ১/১১২। [২৭৯] আবু দাউদ, হা/১৮১, তিরমিযী, হা/৮২। [২৮০] আবু দাউদ, হা/১৮২, তিরমিযী, হা/৮৫।
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।