১৭১ আল্লাহ তা'আলা দুইটি ধৌত করতে হয় এমন অঙ্গের মাঝে একটি মাসাহযোগ্য অঙ্গ প্রবেশ করিয়েছেন, আর তা মাথা । আর আরবরা কখনো কোনো সমকক্ষ বস্তুকে অনুরূপ বস্ত থেকে বিচ্ছিন্ন করে না। যদি সেখানে কোনো উদ্দেশ্য না থাকে । এখানে সেই উদ্দেশ্যটি হল: তারতীব । তারা আরো দলীল দিয়েছেন: মুসলিমে (৮৩২) বর্ণিত আমর বিন আবাসাহ রাদ্বিআল্লাহু আনহুর হাদীস দ্বারা । যা একটি দীর্ঘ হাদীস। সেখানে বলা হয়েছে: আমি বললাম: হে আল্লাহর নাবী, আমাকে ওযু সম্বন্ধে বিবরণ দিন। তখন তিনি বললেন: “তোমাদের মধ্যে যে কেউ যখন ওযুর প্রস্তুতি নেয়, তখন সে কুলি করবে, নাকে পানি নিবে । এরপরে নাক পরিষ্কার করবে ...এরপরে যখন মুখ ধৌত করবে ... এরপরে তার দুই হাত কনুইসহ ধৌত করবে ...এরপরে মাসাহ করবে ...এরপরে গোড়ালিসহ দুই পা ধৌত করবে” । হাদীসের মাঝে বিদ্যমান প্রমাণ হল: হাদীসে প্রতিটা অঙ্গকে ধারাবাহিকভাবে ০ _ শব্দ দ্বারা একটিকে পরেরটির সাথে যুক্ত করা হয়েছে । যেই শব্দটি তারতীবের দাবি রাখে । এটা তা*লিমের ক্ষেত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য । তাদের পক্ষে আরো অনেকগুলো দলীল রয়েছে। দ্বিতীয় মত: তারতীব ওয়াজিব নয়। এটা অধিকাংশ আলেমের মত। যা আলী ও ইবনু মাসউদ রাদ্বিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তারা দলীলটি পেশ করেছেন এইভাবে যে, আয়াতে বিদ্যমান অজগুলোর মাঝে 51) _ দ্বারা “আতফ করা হয়েছে। যা তারতীবের দাবি রাখে না। আর মুসনাদে আহমাদে (৪/১৩২) বর্ণিত মিকদাম বিন মা'দী কারিব রাদিআল্লাহু আনহুর হাদীস: “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই হাত কনুইসহ ধৌত করেছেন । এরপরে কুলি করলেন এবং নাকে পানি নিলেন” । হাদীসটির সনদে আব্দুর রহমান বিন মায়সারাহ আবু সালামাহ আল হিমসী নামক রাবী রয়েছে । তাকরীব গ্রন্থে বলা হয়েছে: সে মাকবুল পর্যাঁয়ের রাবী । প্রাধান্যযোগ্য মত: প্রথম মতটি । আর তারতীব রক্ষা করা ওয়াজিব । পূর্ববর্তী দলীলসমূহের ভিত্তিতে । এছাড়াও: নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুর বিবরণ সম্বলিত হাদীসগুলোতে তারতীবের বর্ণনা বিদ্যমান । আমার জানামতে, এমন কোনো সহীহ হাদীস নেই, যেখানে তারতীবের কথা বলা হয়নি । আর আলী ও ইবনু মাসউদ রাদিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদীসটি সহীহ নয়। যেমনটি দিবয়ান রচিত “আহকামুল ওযু গ্রন্থে বিদ্যমান । এছাড়াও: ইমাম আহমাদ তাদের উভয়ের বক্তব্যের একটি অর্থ নিণয় করেছেন। তিনি বলেছেন: তারা উভয়েই উক্ত বক্তব্যে ডান অঙ্গের পূর্বে বাম অঙ্কে উদ্দেশ্য করেছেন। কারণ, কিতাবের দৃষ্টিতে উভয়টিরই বাচনভঙ্গি অভিন্ন । দ্রষ্টব্য: আল আওসাত (১/৪২২), আল মুহাল্লা (১/৩১০), আল মুগনী (১/১৩৬), আল মাজমূ* (১/৪৭১) । মিসকল খিতাম ১/৯১।
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।