১৬৯ ওয়াসাল্লামকে আমি এভাবে ওযু করতে দেখেছি এবং তিনি বলেছেন, এর চেয়ে কম করলে (অর্থাৎ দুই অথবা একবার করে ধুলেও) যথেষ্ট হবে । এই হাদীসটি সহীহ ।[২৬৩] শাকীক ইবনু সালামাহ (রহি) থেকে বর্ণিত । তিনি বলেন, 4০০ শি আমি উসমান ইবনু আফফান (রা) কে €ওযূর সময়) উভয় হাত কনুই পযন্ত তিনবার তিনবার করে ধুতে এবং তিনবার মাথা মাসাহ করতে দেখেছি । এরপর তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরূপ করতে দেখেছি। এই হাদীসটি সহীহ |1২৬৪] প্রাসঙ্গিক সংযোজন-১১: মাথা মাসাহ কি একাধিকবার করা যায়? প্রথম মত: একাধিকবার মাথা মাসাহ করা যাবে না। বরং একবারই মাত্র মাসাহ করা যায়। এটা অধিকাংশ আলেমের মত। তাদের দলীল হল: সহীহ বুখারীতে বর্ণিত অনেকগুলো হাদীস এবং বুখারীর বাহিরে অন্যান্য গ্রন্থের হাদীসসমূহ, যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুর বিবরণ সম্বলিত। সেখানে মাসাহ করার ক্ষেত্রে একাধিকবারের কথা নেই। সেগুলোর মাঝে অন্যতম কিছু হাদীস হল: যা লেখক এখানে উল্লেখ করেছেন । অর্থাৎ উসমান, আব্দুল্লাহ বিন যায়েদ ও আলী (দস্ট) দের হাদীস । আবু দাউদ (১১১) । যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুর বিবরণ সম্বলিত। সেখানে বলা হয়েছে: “এরপরে তিনি একবার মাথা মাসাহ করলেন” । হাদীসটির সনদ সহীহ এটা আমাদের শায়েখ রচিত সহীহ মুসনাদে (৯৬৯) বর্ণিত হয়েছে। দ্বিতীয় মত: তিনবার মাসাহ করা মুস্তাহাব । এটা শাফেয়ীদের মাযহাব, আহমাদের একটি বর্ণনা । তাদের দলীল হল: যেই হাদীসপ্তচলোতে একাধিকবার মাসাহ করার বিবরণ এসেছে। তবে সেগুলো দুল । অথবা গায়রে মাহফুয হাদীস । এমন হাদীস, যা তুলনামূলক নিম্নস্তরের সিকাহ রাবী তার চাইতে অধিক সিকাহ রাবীর বর্ণনার বিপরীত বর্ণনা করেছেন। প্রাধান্যযোগ্য মত: প্রথম মতটি, যা ইবনু তাইমিয়্যাহ, ইবনুল কাইয়িম ও শাওকানী পছন্দ করেছেন। ইবনু তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ বলেছেন: এটা মাসাহ, আর মাসাহের মাঝে তাকরার তথা একাধিক্যতা সুন্নাহ নয় । যেমন: মোজার ওপরে মাসাহ করা, তায়াম্মুমে মাসাহ [২৬৩] আবু দাউদ, হা/১০৭। [২৬৪] আবূ দাউদ, হা/১১০।
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।