ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

১৬৫ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওযুর সময় তাঁর কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুলসমূহ খিলাল করতে দেখেছি। এই হাদীসটি সহীহ 1২৫৫] ইমাম শাওকানী (রহি) বলেন, হাদীসসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে যে, আঙ্গুলসমূহ খিলাল করা ওয়াজিব । আর এটি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে । আর এতে খিলাল করা ছাড়াই পানি পৌঁছাতে সক্ষম হোক আর নাই হোক তার মাঝে কোন পার্থক্য নেই। অনুরূপভাবে এতে পায়ের আঙ্গুলসমূৃহ আর হাতের আঙ্গুলসমূহের মাঝে কোন পার্থক্য নেই। সুতরাং এটিকে শুধু পায়ের আঙ্গুলের সাথে শতযুক্ত করে দেয়া বা (খিলাল করা ছাড়া) পানি পৌঁছানো সম্ভব নয় এমন অঙ্গের সাথে শতযুক্ত করে দেয়ার বিষয়ে কোন দলীল নেই ।[২৫৬] প্রাসঙ্গিক সংযোজন-৯: দুই হাত ও দুই পায়ের আঙ্গুলসমূহ খিলাল করার বিধান এ মাসআলার বিধানে কয়েকটি মত রয়েছে: প্রথম মত: ওযুতে হাত ও পাদ্ধয়ের আঙ্গুলসমূহ খিলাল করা মুস্তাহাব ৷ এটা হানাফী, শাফেয়ী ও হাম্বলীদের মাযহাব । দ্বিতীয় মত: দুই হাতের আঙ্গুলের মাঝে খিলাল করা ওয়াজিব । কিন্তু দুই পায়ের মাঝে সুন্নাহ। এটা মালেকী মাযহাবের মত। তৃতীয় মত: দুই হাত ও দুই পায়ের ক্ষেত্রে ওয়াজিব । এটা মালেকী মাযহাবের একটি মত। প্রাধান্যযোগ্য মত: প্রথম মত (ওযুতে হাত ও পাদ্ধয়ের আঙ্গুলসমূহ খিলাল করা মুস্তাহাব)। দ্রষ্টব্য: আল মুগনী (১/১০৮), আল মাজমূ' (১/৪৫৪), আত তাওযীহ (১/২১৮), আহকামুল ওযু (১/২৭৫) | মিসকুল খিতাম ১/৬১। [২৫৫] আবু দাউদ, হা/১৪৮, তিরমিযী, হা/৪০, ইবনে মাজাহ, হা/৪৪৬। [২৫৬] নাইলুল আওতার, ১/১৯৬।

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।