১৬৩ প্রাসঙ্গিক সংযোজন-৭: দুই কান মাসাহ করার বিধান কী? প্রথম মত: দুই কানের ওপরে মাসাহ করা মুসতাহাব, ওয়াজিব নয়। এটা অধিকাংশ আলেমের মত। বরং তাদের কেউ কেউ এই বিষয়ে ইজমা*ও বণনা করেছেন । নববী বলেছেন: আবু জাফর মুহাম্মাদ বিন জারির তাবারী তার গ্রন্থ “ইখতিলাফুল ফুকাহা” তে উল্লেখ করেছেন: তারা এই বিষয়ে ইজমা' পোষণ করেছেন: “যে ব্যক্তি উভয় কান মাসাহ করলো না, তার পবিত্রতা সহীহ হবে”। ইবনু আব্দিল বার রহিমাহুল্লাহ বলেছেন: “দুই কান সামনের দিক থেকে মাসাহ করা সুন্নাত। উভয়টিই মাথা বা চেহারার অংশ নয়” এই বক্তব্যে শাফেয়ীর দলীল হল: যারা সম্পূর্ণ মাথা মাসাহ করা ওয়াজিব হওয়ার দাবি করেন, তাদের এক্যমতে যদি কোনো ব্যক্তি দুই কান মাসাহ না করে এবং এই অবস্থায় সালাত আদায় করে, তাহলে তাকে সালাত পুনরায় আদায় করতে হবে না। ইবনু হাযাম রহিমাহুল্লাহ বলেছেন: দুই কান মাসাহ করা ফরয নয়। এবং উভয়টি মাথার অন্তভুক্তও নয়। কারণ, এই সকল ক্ষেত্রে বর্ণিত আসারসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন। ইবনু কুদামা রহিমাহুল্লাহ বলেছেন: এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে, দুই কান মাসাহ করা ওয়াজিব নয় । কারণ, এমনটি বর্ণিত হয়নি । আর উভয়টি মাথার অন্তভূক্ত নয় ৷ তবে অনুগামী হিসেবে হতে পারে । দ্বিতীয় মত: দুই কান মাসাহ করা ওয়াজিব । এটা ইসহাক ও কিছু মালেকী মাযহাবের আলেমদের মত । আহমাদের একটি বর্ণনা । আলবানী আস সহীহা গ্রন্থে (৩৬) এই মতকেই গ্রহণ করেছেন । এই বিষয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। এই মতের দলীল হল: “দুই কান মাথার অংশ” এই হাদীসটি । এই বর্ণনাটি সাহাবীদের _ রাদ্বিআল্লাহু আনহুম _ একটি বড় দল থেকে বর্ণিত হয়েছে। মোট কথা: এই মাসআলাটির ভিত্তি হল: হাদীসটি সহীহ হওয়ার ওপরে নির্ভরশীল । যারা এটাকে সহীহ বলে দাবি করেছেন, তাদের জন্য কান মাসাহকে ওয়াজিব বলার সুযোগ আছে। তবে বাহ্যিক দৃষ্টিতে হাদীসটিকে সহীহ মনে হয় না। এই ভিত্তির আলোকে: গ্রহণযোগ্য মত হল: প্রথম মতটি। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। মিসকুল খিতাম ১/৮৪। দ্রষ্টব্য: আল আওসাত (১/৪০৫), আত তামহিদ (8/৪১), আল মুহাল্লা ১/৩০০), আল মুগনী (১/৩০২), আল মাজমূ* (১/৪৪৬), তাফসিরুল কুরতুবী (৬/৯০), আহকামুল ওযু (২/৫২৭)।
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।