১৬২ আধ্শিক পরিমাণ অর্থে নয়। যেমন: আল্লাহ তা'আলার বাণী: “তারা যেনো প্রাটীন এই ঘরের তাওয়াফ করে” (আল হাজ্জ: ২৯)। এটা জানা কথা যে, তাওয়াফ কখনো বায়তুল্লার আংশিক স্থান জুড়ে করলে তা জায়েয হবে না। একইভাবে তারা আব্দুল্লাহ বিন যায়েদ রাদ্িআল্লাহু থেকে বর্ণিত হাদীস দ্বারাও দলীল পেশ করেছেন, যা লেখক উদ্ধৃত করেছেন । সেখানে বলা হয়েছে: “এরপর তিনি নিজের দুই হাত প্রবেশ করালেন, আর উভয়টি দ্বারা নিজের মাথা মাসাহ করলেন । একবার মাথার সামনে থেকে পেছন পযন্ত আরেকবার পেছন থেকে সামনে পযন্ত উভয় হাত দ্বারা মাথা মাসাহ করলেন । অপর বণনায়: তিনি মাথার অগ্রভাগ থেকে শুরু করে ঘাড়ের পেছন পযন্ত দুই হাত টেনে আনলেন। এরপরে আবার উভয় হাত তিনি আগের স্থান পযন্ত টেনে আনলেন, যেখান থেকে মাসাহ শুরু করেছিলেন । এই হাদীসটি: উক্ত আয়াতে বিদ্যমান মুজমালের ব্যাখ্যা । আয়াতটি হল: “তোমরা তোমাদের মাথা মাসাহ করো” (আল মায়িদা ৫: ৬)। দ্বিতীয় মত: মাথার আংশিক অংশ মাসাহ করার দ্বারা মাসাহ যথেষ্ট হবে । এটা ইবনু উমার থেকে বর্ণিত। হাসান আল-বসরী, সাওরী, দাউদ, আবু হানীফার মত। এটা শাফেয়ীদের মাযহাব । শাফেয়ীগণ আংশিকের ব্যাখ্যায় বলেছেন: আংশিকের ব্যাখ্যা হল, এতটুকু অংশ, যা মাসাহ করলে মাসাহ বলা যায়। যদিও সেটা পরিমাণে সামান্য হোক । আবু হানীফা বলেছেন: মাথার এক চতুর্থাংশ ৷ অপর বণনায়: তিন আঙ্গুল দ্বারা তিন আঙ্গুল পরিমাণ জায়গা মাসাহ করবে। তার থেকে আরেকটি বণনা রয়েছে: কপালের সমপরিমাণ জায়গা মাসাহ করবে । এই মতের দলীল হল: মুগিরাহ বিন শুবা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে: সেখানে বলা হয়েছে: “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, তখন তিনি মাথার অগ্রভাগের চুলের ওপরে মাসাহ করলেন এবং পাগড়ির ওপরে এবং দুই মোজার ওপরে মাসাহ করলেন” । সহীহ মুসলিম (২৭৪) । প্রাধান্যযোগ্য মত: প্রথম মতটি, আর সেটা হল তাদের পেশকৃত দলীলটি “আম সাব্যস্ত করা । আর দ্বিতীয় মতের প্রবক্তাদের দলীলের দাবির উত্তর হল: তিনি শুধুমাত্র মাথার অগ্রভাগের চুলের ওপরেই মাসাহ সীমাবদ্ধ করেননি । বরং এর সাথে তিনি পাগড়ির ওপরেও মাসাহ করেছেন । মিসকুল খিতাম ১/৭৪। দ্রষ্টব্য: আল মাজমূ* (১/৪৩১), তাফসীরুল কুরতুবী (৬/৮৭), আল ইসতিযকার (১/১৬৬), (২/৩০০), আল আওসাত (১/৩৯৩), আল ফাতাওয়া (২১/১২২) ।
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।