ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

১৫৭ প্রাসঙ্গিক সংযোজন-৪: ওযুর অঙগগুলোর মাঝে বিরতিহীনতার বিধান মুওয়ালাত হল: বিরতিহীনভাবে একটি অঙ্গের পরে অন্যটি ধৌত করা । নববীসহ অন্যান্যরা এই বিষয়ে ইজমা বর্ণনা করেছেন যে, সামান্য বিরতি কোনো ক্ষতি করে না। তবে তারা অধিক বিরতির ক্ষেত্রে তিনটি মত পোষণ করেছেন: প্রথম মত: বিরতিহীন ধারাবাহিকতা সব্ষেত্রে ওয়াজিব। এটা কাতাদাহ, রবি“আহ, আওযাঈ, লাইস ও শাফেয়ীর পুরাতন মত এবং আহমাদের মাযহাবের বাহ্যিক মত। দ্বিতীয় মত: কোনো ক্ষেত্রেই ওয়াজিব নয় । এটা অধিকাংশ আলেমের মত। তৃতীয় মত: একমাত্র জরুরী অজুহাত ব্যতীত সকল ক্ষেত্রেই এটা ওয়াজিব। যেমন: সম্পূর্ণ পানি না থাকা ৷ এটা ইমাম মালেকের মাযহাব । যা লাইস থেকে ব্ণিত। তারা মুওয়ালাতের (বিরতিহীনতা) পক্ষে আয়াতটি দ্বারা দলীল পেশ করেছে । দলীলের তাৎপর্য হল: শর্তের জাওয়াব বিরতিহীন হয়, উভয়টির মাঝে কোনো বিলম্ব থাকে না। জাওয়াব তার শর্তের সাথে তাৎক্ষণিকভাবে যুক্ত হওয়ার আবশ্যিকতার ভিত্তিতে । এখানে অন্যতম একটি যৌক্তিক বিশ্লেষণ আছে: সম্পূর্ণ ওযু হল একটি “ইবাদত । বিধায় যখন তার অঙ্গগুলোর মাঝে বিরতি দেয়া হবে, তখন সম্পূর্ণ ওযু একটি ইবাদত বলে বিবেচিত হবে না। শায়খুল ইসলাম বলেছেন: এই তৃতীয় মতটি শরীআতের উসুলের সাথে, আহমাদের মাযহাবের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। কারণ, ওয়াজিব হওয়ার দলীলসমূহ একমাত্র সীমালজ্বনকারীকেই বিধানের অন্তর্ভুক্ত করে । বিরতিহীনভাবে ধৌত করতে অক্ষম এমন ব্যক্তিকে বিধানের অন্তভূক্তি করে না। ইবনু উসাইমীন বলেছেন: পবিত্রতার সাথে সংশ্লিষ্ট কোনো কারণে যদি বিরতিহীনতা রক্ষা না হয়, তাহলে সেটা এই বিধান বহির্ভীত। যেমন: ওযুকারীর কোনো অঙ্গে এমন অন্তরায় আছে, যা পানি নিদিষ্ট স্থানে পৌঁছাতে বাঁধা দেয়। যেমন: জুতার পালিশ। যা দূর করার কাজে সে ব্যস্ত থাকার ফলে বিরতিহীনতা ভঙ্গ হয়। এমন ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একইভাবে যদি পানি শুকিয়ে যায় এবং সেটা কুপ থেকে উত্তোলন করার কাজে সে ব্যস্ত থাকে । অথবা যদি পানি এক ট্যাপ থেকে অন্য ট্যাপে স্থানান্তরিত হয়, আর এই অবস্থায় যদি অঙ্গসমূহ শুকিয়ে যায়, তাহলে সেটা কোনো ক্ষতি করবে না। আমি বলব: ইবনু তাইমিয়্যাহ ও ইবনু উসাইমীন রহিমাহুমাল্লাহ যে মতটি দিয়েছেন, তা সহীহ । আল্লাহই সবচেয়ে ভালো জানেন । দ্রষ্টব্য: আল মুগনী (১/১৩৮), আল মাজমু' (১/৪৮১), আল ফাতাওয়া (২১/১৩৫), আশ শারহুল মুমতি' (১/১৯১)। মিসকুল খিতাম ১/৯৩।

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।